Dhaka ১০:০০ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

বিজিবির সরাইল রিজিয়নের অভিযানে ৯ মাসে ৯৩১ কোটি টাকার মালামাল ও মাদক জব্দ

  • সর্বশেষ হালনাগাদ : ০৩:৫২:২৩ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
  • ৯ বার দেখা হয়েছে

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সরাইল রিজিয়নের আওতাধীন ১৩টি ব্যাটালিয়ন গত ৯ মাসে সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৯৩১ কোটি টাকারও বেশি মূল্যের মাদকদ্রব্য ও বিভিন্ন চোরাচালানি মালামাল জব্দ করেছে। সুনামগঞ্জ ব্যাটালিয়নের (২৮ বিজিবি) এক মিডিয়া ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়।

ব্রিফিংয়ে জানানো হয়, সরাইল রিজিয়নের দায়িত্বপূর্ণ ১,২০৪ কিলোমিটার সীমান্তজুড়ে ৪টি সেক্টরের অধীনে থাকা ব্যাটালিয়নগুলো সার্বক্ষণিক নজরদারি ও কঠোর টহল পরিচালনা করে আসছে। চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত পরিচালিত এসব অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, বিস্ফোরক এবং বিভিন্ন প্রকার মাদকদ্রব্য জব্দ করা হয়।

মাদকবিরোধী এসব কঠোর অভিযানে বহু পিস ইয়াবা, গাঁজা, বিদেশি মদ, বিয়ার ও ফেনসিডিল উদ্ধারের পাশাপাশি চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে উল্লেখযোগ্য সংখ্যক ব্যক্তিকে আটক করা হয়েছে। সীমান্ত সুরক্ষায় বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

বিজিবির সরাইল রিজিয়নের অভিযানে ৯ মাসে ৯৩১ কোটি টাকার মালামাল ও মাদক জব্দ

সর্বশেষ হালনাগাদ : ০৩:৫২:২৩ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬