Dhaka ০৭:১৫ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

গণভোটের কথা বলে দেশকে সংকটে ঠেলে দেওয়া হচ্ছে: অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

  • সর্বশেষ হালনাগাদ : ০৩:৪৮:১৪ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
  • ২৩ বার দেখা হয়েছে

সংবিধান সংশোধনে আবারও গণভোটের প্রসঙ্গ তুলে তৎকালীন সরকার দেশকে নতুন সংকটের দিকে ঠেলে দিতে চাইছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, সময়মতো জনগণই এর জবাব দেবে।

বুধবার জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে আয়োজিত এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শ্রমিক পরিবারের কৃতি সন্তানদের ‘অদম্য মেধাবী সংবর্ধনা ও বৃত্তি প্রদান’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, ১২ ফেব্রুয়ারির গণভোটকে উপেক্ষা করে বিএনপি জাতির সঙ্গে প্রতারণা করছে। গণভোটের গণরায় না মানা বিএনপির প্রথম ভুল বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, তৎকালীন সরকার ক্ষমতায় আসার পর তাদের ব্যর্থতার কারণে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। কোথাও জনগণের নিরাপত্তা নেই। স্বরাষ্ট্রমন্ত্রী নিজের মন্ত্রণালয়ের কাজ বাদ দিয়ে সংবিধান নিয়ে ব্যস্ত রয়েছেন বলেও অভিযোগ করেন তিনি।

বর্তমান পরিস্থিতিতে দেশে কোনো সরকার আছে বলে মনে হচ্ছে না মন্তব্য করে অধ্যাপক গোলাম পরওয়ার বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে জনগণ এরই মধ্যে সরকারের ওপর আস্থা হারাতে শুরু করেছে।

অনুষ্ঠানে ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য ড. ইলিয়াস মোল্লা বলেন, আজ যারা শ্রমিক পরিবারের সন্তান হিসেবে এখানে সংবর্ধনা নিচ্ছে, তাদের অনেকেই একদিন দেশের গুরুত্বপূর্ণ জায়গায় অবস্থান করবে। আমরা যদি গ্রাম থেকে উঠে এসে আজ তোমাদের সামনে বক্তব্য দিতে পারি, তাহলে তোমরাও একদিন এই জায়গায় দাঁড়াতে পারবে।

নিজের শিক্ষাজীবনের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, রসায়নের ছাত্র হিসেবে পড়াশোনার সময় কেউ তাকে বলেনি যে, মানুষকে আল্লাহর প্রতিনিধি হিসেবে পৃথিবীতে পাঠানো হয়েছে এবং আল্লাহর গোলামি করতে হবে। পরবর্তীতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি ছাত্রশিবিরের মতো একটি ‘বিশ্ববিদ্যালয়ের’ সন্ধান পেয়েছেন বলেও মন্তব্য করেন তিনি।

অ্যাডভোকেট শিশির মনির বলেন, আগামীর ব্যতিক্রমী বাংলাদেশ নতুন করে সাজাতে হলে দক্ষ, যোগ্য, ব্যতিক্রমী এবং দীর্ঘদিন অযত্নে-অবহেলায় পড়ে থাকা গুণী মানুষদের যোগ্য জায়গায় বসাতে হবে।

তিনি প্রশ্ন রেখে বলেন, এত বড় একটি বিপ্লবের পরও কেন ব্যতিক্রমী বাংলাদেশ সাজানো হলো না? এর কারণ হিসেবে তিনি বলেন, আগের সেই ব্যক্তিরাই বিভিন্ন জায়গায় বসে আছেন।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

গণভোটের কথা বলে দেশকে সংকটে ঠেলে দেওয়া হচ্ছে: অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

সর্বশেষ হালনাগাদ : ০৩:৪৮:১৪ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬