Dhaka ০৯:৫৯ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

উত্তরাঞ্চলের তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকারের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু

  • সর্বশেষ হালনাগাদ : ০২:২৮:১৯ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
  • ২৫ বার দেখা হয়েছে

উত্তরাঞ্চলের কোটি মানুষের দীর্ঘ প্রতীক্ষিত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে বর্তমান বিএনপি সরকারের প্রতিশ্রুতি এবার বাস্তবে রূপ নিতে শুরু করেছে। এই মেগা প্রকল্পের মূল প্রশাসনিক ও কারিগরি দিক বাস্তবায়নের প্রাথমিক কাজ ইতোমধ্যে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। নির্বাচনী ইশতেহারে দেওয়া অঙ্গীকার বাস্তবায়নে পানিসম্পদ মন্ত্রণালয় থেকে প্রয়োজনীয় কারিগরি ও অর্থনৈতিক যৌক্তিকতা নিরূপণের জন্য পরিকল্পনা কমিশনে প্রায় ২৩ কোটি টাকার একটি সম্ভাব্যতা সমীক্ষা প্রস্তাব পাঠানো হয়েছে। এই প্রস্তাব অনুমোদিত হলে আন্তর্জাতিক প্রতিযোগিতামূলক দরপত্রের মাধ্যমে বিশ্বমানের পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগ করা হবে, যা প্রকল্পটির স্বচ্ছতা ও টেকসই মান নিশ্চিত করবে।

প্রস্তাবিত এই মহাপরিকল্পনার আওতায় ১১০ কিলোমিটার নদীতীর রক্ষা, ৬৭টি গ্রোয়েন বা স্পার নির্মাণ ও সংস্কার, ১১০ কিলোমিটার নদী ড্রেজিংয়ের মাধ্যমে নাব্যতা ও স্বাভাবিক পানিপ্রবাহ ফিরিয়ে আনা, ২২৪ কিলোমিটার শক্তিশালী বন্যা নিয়ন্ত্রণ বাঁধ এবং এর ওপর পাকা সড়ক নির্মাণের পরিকল্পনা রয়েছে। এছাড়া নদীশাসনের মাধ্যমে প্রায় ১৭০ বর্গকিলোমিটার নতুন জমি পুনরুদ্ধার করে তা কৃষি ও শিল্পকাজে ব্যবহারের পথ উন্মুক্ত করা হবে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (বাউবো) মহাপরিচালক প্রকৌশলী মো. রুহুল আমিন আশা প্রকাশ করেছেন যে এই সমন্বিত পরিকল্পনা কেবল নদী রক্ষাই করবে না, বরং আঞ্চলিক সংযোগ এবং সেচব্যবস্থায় নতুন মাত্রা যোগ করবে।

নদী বিশেষজ্ঞ মোহাম্মদ এজাজ ও বুয়েটের অধ্যাপক ড. মো. আতাউর রহমান এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে পলি ব্যবস্থাপনা ও দীর্ঘমেয়াদি সুফলের ওপর গুরুত্বারোপ করেছেন। পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. এ কে এম সাহাবুদ্দিন এবং পরিকল্পনা বিভাগের সচিব এস এম শাকিল আখতার জানান, সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে প্রস্তাবটি পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। সম্প্রতি জাতীয় সংসদে পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের এই সুনির্দিষ্ট রূপরেখা ও দৃঢ় সংকল্পের কথা তুলে ধরেছিলেন। রংপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম ও গাইবান্ধার মতো প্রান্তিক জেলাগুলোর স্থায়ী দুর্ভোগ লাঘব এবং উত্তরবঙ্গের অর্থনৈতিক স্বনির্ভরতা অর্জনে এই মহাপরিকল্পনা এক যুগান্তকারী ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

উত্তরাঞ্চলের তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকারের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু

সর্বশেষ হালনাগাদ : ০২:২৮:১৯ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬