ইরান যুদ্ধ ‘খুব শিগগিরই’ শেষ হওয়ার কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটন ডিসিতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত সরকারি এক প্ল্যাটফর্মের উন্মোচনকালে তিনি এই মন্তব্য করেন। তার এই ঘোষণার পরপরই বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় ধরনের পতন ঘটেছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমে উঠে এসেছে।
অনুষ্ঠানে ট্রাম্প বলেন, বর্তমান পরিস্থিতিতে ইরান ‘খুবই করুণ অবস্থায় আছে’। দেশটি কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে পারবে না বলে তিনি নিজের দাবির পুনরাবৃত্তি করেন। ইরান যুদ্ধের সমাপ্তির ইঙ্গিত দিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, সেই সংঘাত খুব শিগগিরই শেষ হয়ে যাবে। এ সময় তিনি আরও যোগ করেন যে, তারা (ইরান) কোনো পারমাণবিক অস্ত্র পাবে না, আর এর ফলে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামও উল্লেখযোগ্যভাবে কমে আসবে।























