কাতার এনার্জি ফোর্স মেজর নোটিসের মেয়াদ বৃদ্ধি করায় হরমুজ প্রণালি বন্ধ থাকার কারণে ইতালির ইউটিলিটি কোম্পানি এডিসন কিংবা এশিয়ার নির্দিষ্ট কিছু গ্রাহকের কাছে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কার্গো সরবরাহ করতে পারছে না। সোমবার ইউরোপে কাতার এনার্জির অন্যতম বৃহৎ গ্রাহক এডিসন ও বাণিজ্যিক সূত্রগুলো এই তথ্য নিশ্চিত করেছে।
এডিসনের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা চলতি বছরের ডিসেম্বরের শুরু পর্যন্ত কোনো এলএনজি কার্গো হাতে পাবে না। এর আগে ভূরাজনৈতিক সংকটের কারণে সৃষ্ট সরবরাহ বিঘ্নের জেরে প্রথম দফায় ফোর্স মেজর নোটিস জারি করা হয়েছিল, যার মেয়াদ এখন আবারও বাড়ানো হয়েছে।
এদিকে সংশ্লিষ্ট বাণিজ্যিক সূত্রগুলো জানিয়েছে, বাংলাদেশ ও পাকিস্তানসহ এশিয়ার অন্যান্য গ্রাহকদেরও আগামী নভেম্বর মাস পর্যন্ত এই ফোর্স মেজর নোটিসের মেয়াদ বাড়ানোর বিষয়টি আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়েছে। তবে এ বিষয়ে মন্তব্যের অনুরোধ করা হলেও কাতার এনার্জির পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।
উল্লেখ্য, গত আগস্ট মাসের শেষ নাগাদ কাতারের এলএনজি রপ্তানি প্রায় ৯৬ শতাংশ হ্রাস পেয়েছে। ওই মাস পর্যন্ত কাতার মাত্র ১৮টি এলএনজি কার্গো রপ্তানি করেছে, অথচ গত বছরের একই সময়ে এই সংখ্যা ছিল ৫০৯টি।

























