Dhaka ০৬:৫৫ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

চট্টগ্রামে কিশোর গ্যাং দমনে সাঁড়াশি অভিযান, আটক ৪৪৫

  • সর্বশেষ হালনাগাদ : ০৮:৫৭:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
  • ১৫ বার দেখা হয়েছে

চট্টগ্রামে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য দমনে বিশেষ অভিযান পরিচালনা করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। জেলার ১৭টি থানা এলাকায় একযোগে পরিচালিত এই অভিযানে মোট ৪৪৫ জনকে আটক করা হয়, যার মধ্যে ৩৫৪ জনই কিশোর।

যাচাই-বাছাই শেষে ২৯৩ জন কিশোরকে মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। তবে অপরাধের সঙ্গে সরাসরি সম্পৃক্ততা পাওয়ায় ৬১ জনের বিরুদ্ধে প্রচলিত আইনে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। এছাড়া মাদকসহ বিভিন্ন অপরাধের অভিযোগে আরও ৯১ জনকে আটক করা হয়।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই অভিযانের পাশাপাশি সাধারণ মহলে একটি প্রশ্ন জোরালোভাবে উঠেছে—যে নেপথ্য নায়করা বা প্রভাবশালী ব্যক্তিরা এসব কিশোরদের মাদক, অস্ত্র, ছিনতাই ও চাঁদাবাজির মতো অপরাধে ব্যবহার করছে, তাদের বিরুদ্ধে কতটা কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে?

পুলিশের পূর্ববর্তী জরিপ অনুযায়ী, শুধু চট্টগ্রাম মহানগরীতেই প্রায় ২০০টি কিশোর গ্যাং সক্রিয় রয়েছে এবং এদের সদস্য সংখ্যা প্রায় ১ হাজার ৪০০। কিশোর অপরাধ দমনে এই ধরনের নিয়মিত অভিযানের পাশাপাশি মদদদাতাদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন সচেতন নাগরিকরা।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামে কিশোর গ্যাং দমনে সাঁড়াশি অভিযান, আটক ৪৪৫

সর্বশেষ হালনাগাদ : ০৮:৫৭:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬