Dhaka ০৯:৫৯ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

পশ্চিমা গণমাধ্যম যুদ্ধ নিয়ে পক্ষপাতদুষ্ট বয়ান প্রচার করছে: জবিতে ইরানি রাষ্ট্রদূত

  • সর্বশেষ হালনাগাদ : ০৮:৫৬:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
  • ১৪ বার দেখা হয়েছে

পশ্চিমা মূলধারার গণমাধ্যমগুলো পশ্চিম এশিয়ার যুদ্ধের ঘটনাপ্রবাহ একপেশে ও অন্যায়ভাবে উপস্থাপন করছে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমী জাহানাবাদী। তিনি অভিযোগ করেন, ফিলিস্তিন ও গাজার নির্যাতিত মানুষকে ‘সন্ত্রাসী’ এবং ইসরায়েলিদের ‘স্বাধীনতার রক্ষক’ হিসেবে তুলে ধরা হচ্ছে।

মঙ্গলবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের উদ্যোগে আয়োজিত এক আন্তর্জাতিক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাষ্ট্রদূত বলেন, যুক্তরাষ্ট্র বা পশ্চিমা শক্তি যখন কোথাও আক্রমণ চালায়, তখন তাদের কৌশলের অন্যতম প্রধান অংশ থাকে ‘মিডিয়া যুদ্ধ’।

স্বাধীন গণমাধ্যমের ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, চলমান মধ্যপ্রাচ্য সংঘাতে গণমাধ্যমকে কোনো পক্ষের হয়ে কাজ না করে সত্য ও ন্যায়বিচারের পক্ষে অবস্থান নিতে হবে। এ সময় তিনি আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে বেসামরিক স্থাপনায় হামলার বিষয়টি বস্তুনিষ্ঠভাবে তুলে ধরার জন্য বিশ্ব গণমাধ্যমের প্রতি আহ্বান জানান।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

পশ্চিমা গণমাধ্যম যুদ্ধ নিয়ে পক্ষপাতদুষ্ট বয়ান প্রচার করছে: জবিতে ইরানি রাষ্ট্রদূত

সর্বশেষ হালনাগাদ : ০৮:৫৬:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬