Dhaka ১১:৩৮ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

সাগরে ইঞ্জিন বিকল হওয়া ফিশিং বোটসহ ১৩ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড

  • সর্বশেষ হালনাগাদ : ০৮:৫৬:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
  • ২৩ বার দেখা হয়েছে

গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা একটি ফিশিং বোটসহ ১৩ জন জেলেকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। উদ্ধারকৃতদের নিরাপদে উপকূলে ফিরিয়ে আনা হয়েছে। মঙ্গলবার দুপুরে কোস্ট গার্ডের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।

কোস্ট গার্ড জানায়, গত শুক্রবার ‘এফভি রিফাত’ নামের ফিশিং বোটটি ১৩ জন জেলে নিয়ে টেকনাফ থেকে সাগরে মাছ ধরতে যায়। পরে সোমবার বিকেলে মাছ ধরা শেষে ফেরার পথে সেন্টমার্টিনের দক্ষিণ উপকূলে গভীর সমুদ্রে বোটটির ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এ সময় বোটে থাকা এক জেলে জরুরি সেবা নম্বর ১৬১১১-এ কল করে সহায়তা চান।

তথ্য পাওয়ার পর সাগরে টহলে থাকা কোস্ট গার্ড জাহাজ ‘বিসিজিএস সৈয়দ নজরুল’ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সেন্টমার্টিন থেকে ১২ নটিক্যাল মাইল দক্ষিণ থেকে বোটসহ জেলেদের অক্ষত অবস্থায় উদ্ধার করে। পরে তাদের প্রাথমিক চিকিৎসা ও খাবার দেওয়া হয়। উদ্ধার হওয়া বোটটি মালিকপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

সাগরে ইঞ্জিন বিকল হওয়া ফিশিং বোটসহ ১৩ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড

সর্বশেষ হালনাগাদ : ০৮:৫৬:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬