Dhaka ১১:৩৮ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশি চিকিৎসকদের লিভার প্রতিস্থাপনে প্রশিক্ষণের প্রস্তাব পাকিস্তানের

  • সর্বশেষ হালনাগাদ : ০৮:৫১:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
  • ১৭ বার দেখা হয়েছে

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেনের সঙ্গে মন্ত্রণালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। সাক্ষাত্কালে দুই দেশের স্বাস্থ্য খাতের পারস্পরিক সহযোগিতা জোরদার, প্রস্তাবিত সমঝোতা স্মারক চূড়ান্তকরণ এবং ওষুধ ও চিকিৎসাসেবায় নিয়োজিত পেশাজীবীদের দক্ষতা উন্নয়ন নিয়ে আলোচনা হয়। এ ছাড়াও সার্জিক্যাল সরঞ্জাম ও ওষুধ পণ্যের বাণিজ্য সম্প্রসারণের বিষয়েও উভয়পক্ষ মতবিনিময় করেন।

বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী উল্লেখ করেন যে, বাংলাদেশ পাকিস্তানে ভ্যাকসিন ও ক্যানসারের ওষুধ রপ্তানি আরও বাড়াতে পারে। একই সঙ্গে তিনি পাকিস্তানি উদ্যোক্তাদের বাংলাদেশের স্বাস্থ্য খাতে বিনিয়োগের নতুন ক্ষেত্র অনুসন্ধানের আহ্বান জানান। পাকিস্তানি হাইকমিশনার দুই দেশের স্বাস্থ্য খাতের অঙ্গ প্রতিস্থাপন বিষয়ে সহযোগিতার বিভিন্ন প্রস্তাব তুলে ধরে জানান যে, পাকিস্তানের গাম্বাট ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (জিআইএমএস) বাংলাদেশি চিকিৎসকদের লিভার প্রতিস্থাপন বিষয়ে বিশেষ প্রশিক্ষণ প্রদানে প্রবল আগ্রহ প্রকাশ করেছে।

প্রতিষ্ঠানটি কেবল প্রশিক্ষণেই সীমাবদ্ধ থাকতে চায় না, বরং বাংলাদেশে পরবর্তী সময়ে লিভার প্রতিস্থাপনের জটিল অস্ত্রোপচারে সহযোগিতা এবং টেলিমেডিসিনের মাধ্যমে অস্ত্রোপচার-পরবর্তী চিকিৎসাসেবা নিশ্চিত করার প্রস্তাবও দিয়েছে। এর আগে পাকিস্তানের হাইকমিশনার পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গেও সাক্ষাৎ করেন। প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তাকে অভিনন্দন জানানোর পাশাপাশি বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য, শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

বাংলাদেশি চিকিৎসকদের লিভার প্রতিস্থাপনে প্রশিক্ষণের প্রস্তাব পাকিস্তানের

সর্বশেষ হালনাগাদ : ০৮:৫১:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬