Dhaka ১১:৩৮ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

দুর্গাপূজায় ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা, মিলবে টানা ৫ দিনের অবকাশ

  • সর্বশেষ হালনাগাদ : ০৮:৪৫:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
  • ১৭ বার দেখা হয়েছে

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা উপলক্ষে আগামী ২২ অক্টোবর একদিন নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এর ফলে পূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে সরকারি চাকরিজীবীরা টানা পাঁচ দিনের দীর্ঘ ছুটির সুযোগ পাচ্ছেন।

সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, দুর্গাপূজার মূল ছুটি নির্ধারিত ছিল ২০ অক্টোবর (মঙ্গলবার) এবং ২১ অক্টোবর (বুধবার)। নতুন করে ২২ অক্টোবর (বৃহস্পতিবার) ছুটি ঘোষণা করায় এর সঙ্গে যুক্ত হচ্ছে ২৩ ও ২৪ অক্টোবর (শুক্র ও শনিবার) এর সাপ্তাহিক ছুটি। সবমিলিয়ে মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত টানা পাঁচ দিন ছুটির আমেজ উপভোগ করতে পারবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।

ক্যালেন্ডার বিশ্লেषণে দেখা যায়, মহানবমী উপলক্ষে ২০ অক্টোবর নির্বাহী আদেশে এবং বিজয়া দশমী উপলক্ষে ২১ অক্টোবর সাধারণ ছুটি রয়েছে। এর সঙ্গে নতুন ছুটির দিন যুক্ত হওয়ায় দীর্ঘ ছুটি কাটানোর সুযোগ সৃষ্টি হয়েছে। এছাড়া মূল সরকারি ছুটির বাইরে হিন্দু ধর্মাবলম্বী সরকারি চাকরিজীবীদের জন্য অতিরিক্ত দুই দিন ঐচ্ছিক ছুটি নেওয়ার সুযোগ রয়েছে।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

দুর্গাপূজায় ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা, মিলবে টানা ৫ দিনের অবকাশ

সর্বশেষ হালনাগাদ : ০৮:৪৫:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬