Dhaka ০৭:১৬ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

বিতাড়িত স্বৈরাচারীদের রাজনীতিতে ফেরার কোনো সুযোগ নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

  • সর্বশেষ হালনাগাদ : ০৮:৪১:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
  • ১৩ বার দেখা হয়েছে

জনগণের তোপের মুখে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে যাওয়া স্বৈরাচারী শাসকদের দেশের রাজনীতিতে ফিরে আসার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বিগত সরকারের আমলে রাজনৈতিক প্রতিহিংসার বশে দেশের বহু গুরুত্বপূর্ণ ও ভালো উদ্যোগ বাস্তবায়ন হতে দেওয়া হয়নি। তিনি উল্লেখ করেন, বিগত ১৫ বছরে দেশের প্রতিটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে এবং জনগণের ওপর চরম অত্যাচার চালানো হয়েছে। এর ফলেই জনগণ ক্ষুব্ধ হয়ে স্বৈরাচারী শাসককে দেশ থেকে বিতাড়িত করেছে।

ভারতে বসে ভার্চুয়ালি দেওয়া পলাতক সাবেক প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রসঙ্গ টেনে হুমায়ুন কবির বলেন, পালিয়ে যাওয়া অপরাধীদের এসব কথার কোনো বাস্তব ভিত্তি বা মূল্য নেই। পৃথিবীর ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, জনগণ যাদের একবার প্রত্যাখ্যান করে বিতাড়িত করে, তাদের রাজনীতিতে আর ফিরে আসার সুযোগ থাকে না। পলাতক অপরাধীদের দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে বলেও জানান তিনি।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

বিতাড়িত স্বৈরাচারীদের রাজনীতিতে ফেরার কোনো সুযোগ নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সর্বশেষ হালনাগাদ : ০৮:৪১:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬