Dhaka ১১:৩২ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

মিরপুরের রাড্ডা স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলার ঘটনায় গণসংহতি আন্দোলনের নিন্দা ও বিচার দাবি

  • সর্বশেষ হালনাগাদ : ০২:৫০:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
  • ২৪ বার দেখা হয়েছে

রাজধানীর মিরপুরের রাড্ডা স্বাস্থ্যসেবা কেন্দ্রে সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা জানিয়ে এর সুষ্ঠু বিচার এবং অবিলম্বে স্বাভাবিক স্বাস্থ্যসেবা পরিবেশ ফিরিয়ে আনার জোরালো দাবি জানিয়েছে গণসংহতি আন্দোলন। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে দলটির ভারপ্রাপ্ত প্রধান সমন্বয়কারী দেওয়ান আবদুর রশিদ নীলু ও নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেলের নেতৃত্বে একটি কেন্দ্রীয় প্রতিনিধি দল ক্ষতিগ্রস্ত স্বাস্থ্যকেন্দ্রটি পরিদর্শন করেন। এ সময় তারা প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক নাসরীন আখতারসহ কর্মরত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সঙ্গে কথা বলেন এবং সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেন।

পরিদর্শন শেষে নেতারা বলেন, বর্তমান গণতান্ত্রিক পুনর্গঠনের সময়ে এ ধরনের হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং এর সঙ্গে যারাই জড়িত থাকুক না কেন, তাদের রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে বিচারের মুখোমুখি করতে হবে। মিরপুরের শ্রমজীবী, নিম্নবিত্ত ও মধ্যবিত্ত মানুষের জন্য অত্যন্ত জরুরি মাতৃস্বাস্থ্যসেবা এবং শিশুর টিকাদান কার্যক্রম পুনরায় সচল রাখতে স্বাস্থ্য মন্ত্রণালয়কে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তারা। একই সঙ্গে চিকিৎসক ও কর্মীদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিতকরণ, ক্ষতিগ্রস্ত যন্ত্রপাতি ও অবকাঠামো সংস্কার এবং স্থানটিকে নারী ও শিশুদের সেবা দানের উপযোগী করে তোলার দাবি জানান গণসংহতির নেতারা। পরিদর্শনের সময় দলটির বিভিন্ন কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

মিরপুরের রাড্ডা স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলার ঘটনায় গণসংহতি আন্দোলনের নিন্দা ও বিচার দাবি

সর্বশেষ হালনাগাদ : ০২:৫০:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬