Dhaka ০৬:৫৫ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

আদাবরে পুলিশের অভিযানে দুই সন্ত্রাসী গুলিবিদ্ধ, গ্রেপ্তার ১০: অস্ত্র উদ্ধার

  • সর্বশেষ হালনাগাদ : ১২:৫৪:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
  • ৩০ বার দেখা হয়েছে

রাজধানীর আদাবরে একটি বাড়িতে হামলা ও চাঁদাবাজির ঘটনায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অভিযানে দুই সন্ত্রাসী গুলিবিদ্ধ হয়েছে। সোমবার গভীর রাতে আদাবরের নবোদয় হাউজিং এলাকায় চালানো এই অভিযানে ঘটনাস্থল থেকে ধারালো অস্ত্রসহ মোট দশজনকে গ্রেপ্তার করা হয়।

আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম জাহাঙ্গীর জানান, সোমবার রাত আনুমানিক ২টার দিকে পুলিশ গোপন সূত্রে জানতে পারে যে, ৬ নম্বর শেখেরটেকের একটি বাড়িতে হামলা, ভাঙচুর ও চাঁদাবাজির মামলার আসামিরা নবোদয় হাউজিং কাঁচাবাজারসংলগ্ন মেলার মাঠের পেছনে খালপাড় এলাকায় অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে পুলিশের একটি দল তাৎক্ষণিক অভিযান চালায়।

অভিযানের বর্ণনা দিয়ে ওসি বলেন, ‘ঘটনাস্থলে পৌঁছালে সাত-আটজন দুষ্কৃতকারীকে দেখা যায়। পুলিশ তাদের ঘিরে ফেলে গ্রেপ্তারের চেষ্টা করলে তারা ধারালো চাপাতি নিয়ে সরাসরি পুলিশের ওপর হামলার চেষ্টা করে। এ সময় আত্মরক্ষার্থে কনস্টেবল মোশরেকুল ইসলামের সঙ্গে থাকা শটগান দিয়ে দুই রাউন্ড গুলি ছোড়া হয়। এতে দুজনের পায়ে গুলি লাগে। পরে ঘটনাস্থল থেকে আহত দুজনসহ চারজনকে গ্রেপ্তার করা হয় এবং বাকিরা পালিয়ে যায়।’

গ্রেপ্তারকৃতদের মধ্যে গুলিবিদ্ধ রাজিব ও সাগরকে চিকিৎসার জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, গ্রেপ্তার রাজিব হাওলাদার মোহাম্মদপুরের আলোচিত বাবু হত্যা মামলার এক নম্বর এজাহারভুক্ত আসামি। সাগর ওরফে ছোট বিগারের বিরুদ্ধে আদাবর ও মোহাম্মদপুর থানায় আটটি মামলা রয়েছে। এছাড়া, গ্রেপ্তার হওয়া শাকিব ও রাশেদের বিরুদ্ধেও পাঁচটি করে মামলা রয়েছে।

পুলিশ আরও জানিয়েছে, ঘটনাস্থল থেকে স্টিলের ধারালো চাপাতি, সামুরাই ও কিরিচ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নতুন করে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

আদাবরে পুলিশের অভিযানে দুই সন্ত্রাসী গুলিবিদ্ধ, গ্রেপ্তার ১০: অস্ত্র উদ্ধার

সর্বশেষ হালনাগাদ : ১২:৫৪:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬