প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান বলেছেন, সাইবার সুরক্ষা আইন তৈরি হলে দেশে অপতথ্যের বিস্তার অনেকটাই কমে আসবে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে সরকারের অগ্রগতি কার্যক্রম ও সমসাময়িক ইস্যুতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
জাহেদ উর রহমান আরও জানান, বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের পারমাণবিক শক্তির সহযোগিতা চুক্তি শান্তিপূর্ণ উপায়ে ব্যবহারে এগিয়ে যাবে। এই চুক্তি দুই দেশের সম্পর্ককে নতুন মাত্রা দেবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
প্রধানমন্ত্রীর তথ্যবিষয়ক উপদেষ্টা তার বক্তব্যে বলেন, তারেক রহমানের নেতৃত্বাধীন নির্বাচিত বিএনপি সরকার বিগত সরকারের আমলের নৈরাজ্যকর অবস্থা থেকে দেশকে বের করে আনতে সক্ষম হয়েছে। বর্তমানে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেকটাই স্থিতিশীল এবং সহিংসতাও উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে।






















