Dhaka ০৬:৫৫ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

দিনাজপুরে পুলিশের বিরুদ্ধে মুক্তিপণ দাবির অভিযোগ, দুই সদস্য বরখাস্ত

  • সর্বশেষ হালনাগাদ : ০৮:০৫:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
  • ১৭ বার দেখা হয়েছে

দিনাজপুরের বোচাগঞ্জে দুই যুবককে তুলে নিয়ে তিন লাখ টাকা মুক্তিপণ দাবির গুরুতর অভিযোগ উঠেছে পুলিশের দুই সদস্যের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী সাখাওয়াত আলী (৩২) বোচাগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ২২ সেপ্টেম্বর সন্ধ্যায় সাখাওয়াত আলী ও শাকিব ইসলাম (২৭) মতিজাপুর এলাকার একটি চায়ের দোকানে চা পান করছিলেন। এ সময় এএসআই আরিফ, কনস্টেবল আলমগীরসহ আরও দুই অজ্ঞাত ব্যক্তি নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে তাদের জোরপূর্বক তুলে নিয়ে প্রীতিবাজারের দক্ষিণ পাশে একটি পরিত্যক্ত ইটভাটায় নিয়ে যান।

সেখানে তাদের তল্লাশি করে শাকিব ইসলামের মোবাইল ফোনে একটি জুয়ার অ্যাপ পাওয়া যায়। এ বিষয়কে কেন্দ্র করে তাদের প্রাণনাশের ও গুম করার হুমকি দিয়ে তিন লাখ টাকা দাবি করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুটি মোবাইল ফোনও কেড়ে নেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগপত্রে আরও বলা হয়, পরবর্তীতে ১ লাখ ৩০ হাজার টাকার বিনিময়ে শাকিব ইসলামকে বাড়ি থেকে টাকা আনার জন্য পাঠানো হয়। অন্যদিকে সাখাওয়াতকে হাতকড়া পরিয়ে অজ্ঞাত ব্যক্তিদের মাধ্যমে জোগেশ মোড় হয়ে মাধবপুর এলাকায় নিয়ে যাওয়া হয়।

সাখাওয়াতের পরিবারের পক্ষ থেকে তার মোবাইল ফোনে বিকাশের মাধ্যমে ৫০ হাজার, নগদের মাধ্যমে ৫০ হাজার এবং পুলহাট এলাকার একটি দোকান থেকে নগদের মাধ্যমে আরও ৩০ হাজার টাকা পাঠানো হয়। এসব টাকা থেকে ২৯ হাজার ৬০০ টাকা উত্তোলন করে অজ্ঞাত ব্যক্তিদের হাতে দেওয়া হয়।

এ বিষয়ে বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেছেন, এএসআই আরিফ ও কনস্টেবল আলমগীরের বিরুদ্ধে আগে মৌখিক অভিযোগ পাওয়া গিয়েছিল। ওই অভিযোগের ভিত্তিতে একটি বিশেষ প্রতিবেদন দাখিল করা হয়েছে এবং তাদের সাময়িক বরখাস্ত করে দিনাজপুর পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

দিনাজপুরে পুলিশের বিরুদ্ধে মুক্তিপণ দাবির অভিযোগ, দুই সদস্য বরখাস্ত

সর্বশেষ হালনাগাদ : ০৮:০৫:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬