Dhaka ০৯:৩২ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

রূপপুর ইউরেনিয়াম: আকাশসীমা ব্যবহারে বাধা, পাকিস্তান হাইকমিশনকে সোহেল রানার কড়া হুঁশিয়ারি

  • সর্বশেষ হালনাগাদ : ০৮:০২:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
  • ২৫ বার দেখা হয়েছে

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম জ্বালানি বহনকারী রুশ বিমানকে পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন জনপ্রিয় চিত্রনায়ক ও রাজনৈতিক ব্যক্তিত্ব সোহেল রানা। এ বিষয়ে সরাসরি পাকিস্তান হাইকমিশনের কাছে কারণ ব্যাখ্যা করার দাবি জানিয়েছেন তিনি।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে কড়া ভাষায় সোহেল রানা লেখেন, ‘পাকিস্তান হাইকমিশন, সত্যিকারভাবে জানতে চাই যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য যে ইউরেনিয়াম নিয়ে রাশিয়ান প্লেন আসার কথা ছিল, তাকে নাকি আপনারা পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করার জন্য অনুমতি দেননি। কথার সত্যতা জানাবেন।’ তিনি আরও সতর্ক করে বলেন, ‘পাস কাটিয়ে গেলে আমাদের উত্তর খুব সুখবর হবে না।’

উল্লেখ্য, ইউরেনিয়ামের চালানটি গত ২৪ সেপ্টেম্বর বাংলাদেশে পৌঁছানোর কথা থাকলেও ফ্লাইটটি নির্ধারিত সময়ে আসতে পারেনি। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম জানান, বিমানটি পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি না পাওয়ায় নির্দিষ্ট সময়ে ফ্লাইট পরিচালনা করা সম্ভব হয়নি। তবে পাকিস্তান কী কারণে এই অনুমতি দেয়নি, সে বিষয়ে এখনও স্পষ্ট কিছু জানা যায়নি।

বাংলাদেশ সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনার পর রাশিয়া আগামী অক্টোবরের প্রথম সপ্তাহে ইউরেনিয়ামের এই চালানটি নতুন করে পাঠানোর দিনক্ষণ প্রস্তাব করেছে। এর মাঝেই পাকিস্তান কর্তৃপক্ষের এমন আচরণের প্রতিবাদে রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনে নানা প্রতিক্রিয়া দেখা দিচ্ছে।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

রূপপুর ইউরেনিয়াম: আকাশসীমা ব্যবহারে বাধা, পাকিস্তান হাইকমিশনকে সোহেল রানার কড়া হুঁশিয়ারি

সর্বশেষ হালনাগাদ : ০৮:০২:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬