সিলেটে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
মৃত দুই শিশুর বাড়িই সিলেটে। তাদের একজনের বয়স ১০ মাস এবং অন্যজনের বয়স ৯ মাস। সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে এই দুই শিশুর প্রাণহানি ঘটে।
এই দুই মৃত্যুর মধ্য দিয়ে সিলেট বিভাগে সন্দেহজনক ও নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ১৭৮ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে সন্দেহজনক হামে ১৬৮ জন এবং নিশ্চিত হামে ১০ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করা হয়েছে।


























