জনপ্রিয় অভিনেতা ইরফান সাজ্জাদকে তাদের ওয়াটার পাম্পের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করেছে প্রিমিটেক গ্রুপ। এই সিদ্ধান্তের কথা জানিয়ে প্রিমিটেক গ্রুপের চেয়ারম্যান মো. ওমর ফারুক বলেন, পণ্যের সেরা মান নিশ্চিত করার পর মানুষের কাছে আস্থার বার্তা পৌঁছে দেওয়াই তাদের মূল লক্ষ্য ছিল এবং এই কাজে ইরফান সাজ্জাদের মতো একজন জনপ্রিয় তারকাকে যুক্ত করতে পেরে তারা আনন্দিত।
প্রিমিটেক গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর এম এ কাইয়ুম বলেন, ইরফান সাজ্জাদকে তাদের ওয়াটার পাম্পের সাথে যুক্ত করতে পেরে তারা অত্যন্ত খুশি। প্রিমিটেক সর্বদা গ্রাহকদের কাছে সেরা প্রযুক্তি এবং সর্বোচ্চ নির্ভরযোগ্যতা পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ।
প্রিমিটেক কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের ওয়াটার পাম্প অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি এবং কম বিদ্যুৎ খরচে দীর্ঘস্থায়ী পারফরম্যান্সের জন্য বাজারে পরিচিত। বাসাবাড়ি থেকে শুরু করে শিল্পকারখানায় ব্যবহারের উপযোগী বিভিন্ন মডেলের পাম্প তাদের রয়েছে। আন্তর্জাতিক মানের প্রযুক্তি ও নির্ভরযোগ্যতার সমন্বয়ে তৈরি এসব পাম্পের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তে পানি সরবরাহের সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে প্রতিষ্ঠানটি কাজ করছে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রিমিটেক গ্রুপের ডিরেক্টর দেলোয়ার হোসেন মজুমদার মাশুক, চিফ অপারেটিং অফিসার মো. নাজিবুজ্জামান, হেড অব মার্কেটিং সানজিদ ইব্রাহিম সহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।






















