Dhaka ১১:০৬ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

কালীগঞ্জের পিআইওকে স্ট্যান্ড রিলিজ: তদন্তে আসছে মন্ত্রণালয়ের টিম

  • সর্বশেষ হালনাগাদ : ০৮:৪৬:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
  • ১৬ বার দেখা হয়েছে

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) এইচ এম মাজহানুর রহমানকে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। এ ঘটনায় মঙ্গলবার ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের একটি তদন্ত দল কালীগঞ্জে আসার কথা রয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে পিআইওর বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির গুরুতর অভিযোগ ওঠে। এসব অভিযোগের প্রেক্ষাপটেই তাকে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়।

এদিকে, অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে পিআইও এইচ এম মাজহানুর রহমানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি। অন্যদিকে, বিষয়টি নিয়ে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)-কে জিজ্ঞাসা করা হলে তিনি এ বিষয়ে অবগত নন বলে জানান।

তবে অভিযোগের সত্যতা যাচাইয়ে মঙ্গলবার ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের একটি তদন্ত দল কালীগঞ্জে আসছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে। তদন্ত শেষে অভিযোগের প্রকৃত সত্যতা জানা যাবে।

লালমনিরহাট জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুল মতিন পিআইও-কে স্ট্যান্ড রিলিজের বিষয়টি নিশ্চিত করেছেন।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

কালীগঞ্জের পিআইওকে স্ট্যান্ড রিলিজ: তদন্তে আসছে মন্ত্রণালয়ের টিম

সর্বশেষ হালনাগাদ : ০৮:৪৬:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬