Dhaka ০৬:৩৩ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

মুক্তিযুদ্ধবিরোধী অপশক্তির রাজনীতি নেই: স্বাস্থ্যমন্ত্রী

  • সর্বশেষ হালনাগাদ : ০৮:৪২:০৫ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
  • ২৪ বার দেখা হয়েছে

১৯৭১ সালের মুক্তিযুদ্ধবিরোধী অপশক্তি এবং ধর্মকে ব্যবহার করে রাজনীতি করা চক্রের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। তিনি দৃঢ়ভাবে বলেছেন, ‘আমি একজন মুক্তিযোদ্ধা। বুক ফাটিয়ে বলব, ওরা রাজাকার। বাংলার মাটিতে ওদের রাজনীতিতে কোনো স্থান নেই।’

রোববার বিকেলে মানিকগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে জেলা বিএনপি ও অঙ্গ-সংগঠন আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী অভিযোগ করেন, ধর্মকে ঢাল হিসেবে ব্যবহার করে একটি গোষ্ঠী রাজনৈতিক ফায়দা লোটার অপচেষ্টা চালিয়েছে। তিনি বলেন, ‘তারা বিগত নির্বাচনে জয়লাভ করার জন্য প্রতারণা করেছে। আল্লাহর সাথে শরিক করে বলেছে, অমুক মার্কায় ভোট দিলে নাকি বেহেশতে যাওয়া যায়। এরা রাজাকার, এরা দেশের শত্রু।’

১৯৭১ সালে পাকিস্তানি হানাদারদের সঙ্গে রাজাকারদের যোগসাজশ, গণহত্যা এবং নারী নির্যাতনের ইতিহাস স্মরণ করিয়ে দিয়ে তিনি প্রশ্ন তোলেন, ‘যারা মা-বোনদের তুলে নিয়ে ধর্ষণ করাতো, বুদ্ধিজীবীদের দড়ি দিয়ে বেঁধে হত্যা করত, সেই রাজাকারদের হাতে কি আমরা দেশ তুলে দিতে পারি?’

সরদার সাখাওয়াত হোসেন বলেন, দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশ পুনর্গঠন ও গণতন্ত্র পুনরুদ্ধারের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য জনগণের মন জয় করে গণতান্ত্রিকভাবে দেশ পরিচালনা করা। কোনো অনিয়ম ও দুর্নীতির সঙ্গে আমরা জড়াব না।’

তিনি আরও উল্লেখ করেন, সামনে দুটি বড় চ্যালেঞ্জ রয়েছে—একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা এবং অন্যটি ফ্যাসিবাদের নতুন যেকোনো ষড়যন্ত্র রাজনৈতিকভাবে রাজপথে রুখে দেওয়া।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

মুক্তিযুদ্ধবিরোধী অপশক্তির রাজনীতি নেই: স্বাস্থ্যমন্ত্রী

সর্বশেষ হালনাগাদ : ০৮:৪২:০৫ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬