Dhaka ০৫:৫০ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

সিলেট চেম্বারের নির্বাচন বাতিল, নতুন প্রশাসক এজাজ আহমদ চৌধুরী

  • সর্বশেষ হালনাগাদ : ০৮:৩৬:১৪ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
  • ২১ বার দেখা হয়েছে

সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এসসিসিআই) আগামী ৫ নভেম্বর ২০২৬ তারিখে অনুষ্ঠিতব্য দ্বিতীয়বারের নির্বাচনি তফসিল বাতিল করে নতুন প্রশাসক নিয়োগ করা হয়েছে। এসসিসিআইর সাবেক পরিচালক এজাজ আহমদ চৌধুরীকে এই নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।

রোববার সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। এর আগে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিংকি সাহা প্রশাসকের দায়িত্বে ছিলেন।

এসসিসিআইর বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাণিজ্য মন্ত্রণালয়ের গত ২৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখের স্মারক নং- ২৬.০০.০০০০.১৫৬.৩২.০০১.৯২ (অংশ-৬)-৯৬ এর আদেশ অনুযায়ী আগামী ৫ নভেম্বর ২০২৬ তারিখে অনুষ্ঠিতব্য দি সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালনা পর্ষদ নির্বাচন বাতিল করা হয়েছে। একই তারিখের স্মারক নং- ২৬.০০.০০০০.১৫৬.৩২.০০১.৯২ (অংশ-৬)-৯৪ এর আদেশ অনুযায়ী এজাজ আহমদ চৌধুরীকে প্রশাসক হিসেবে নিয়োগ করা হয়েছে।

নতুন প্রশাসক সদস্য অন্তর্ভুক্তি ও হালনাগাদ করার মাধ্যমে নতুনভাবে নির্বাচনি তফসিল ও ভোটার তালিকা প্রণয়ন করবেন এবং একটি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের ব্যবস্থা গ্রহণ করবেন।

উল্লেখ্য, এর আগে দুইবার সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচনের তফসিল ঘোষণা করা হলেও শেষ পর্যন্ত নির্বাচন অনুষ্ঠিত হয়নি।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

সিলেট চেম্বারের নির্বাচন বাতিল, নতুন প্রশাসক এজাজ আহমদ চৌধুরী

সর্বশেষ হালনাগাদ : ০৮:৩৬:১৪ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬