Dhaka ১০:৩৫ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

মাদক পরিবার ও সমাজ ধ্বংস করে দেয়: চট্টগ্রামের পুলিশ সুপার

  • সর্বশেষ হালনাগাদ : ১২:১১:০৫ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
  • ১৭ বার দেখা হয়েছে

মাদক কেবল একজন ব্যক্তিকে বিপথগামীই করে না, বরং একটি পুরো পরিবারকে চিরতরে ধ্বংস করে দিতে পারে বলে মন্তব্য করেছেন চট্টগ্রামের পুলিশ সুপার মো. মাসুদ আলম (বিপিএম)। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, মাদক কারবারি, সিন্ডিকেট বা তাদের মদদদাতারা যতো প্রভাবশালীই হোক না কেন, তাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

গত শনিবার বিকেলে সীতাকুণ্ডের বাড়বকুণ্ড হাই স্কুল মাঠে আয়োজিত ‘মাদকমুক্ত সমাজ, আমাদের অঙ্গীকার’ শীর্ষক এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সীতাকুণ্ড মডেল থানা পুলিশ ও বাড়বকুণ্ড ইউনিয়ন কমিউনিটি পুলিশিং যৌথভাবে এই সমাবেশের আয়োজন করে।

পুলিশ সুপার বলেন, কেবল পুলিশি অভিযান চালিয়ে মাদক নির্মূল করা সম্ভব নয়; এর জন্য পরিবার ও সমাজকে সম্পৃক্ত করে সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলতে হবে। তিনি অভিভাবকদের সন্তানদের চলাফেরা ও আচরণের বিষয়ে সবসময় সতর্ক থাকার আহ্বান জানান। পাশাপাশি পাড়া-মহল্লায় মাদক সংক্রান্ত যেকোনো তথ্য পেলে তা পুলিশকে জানানোর অনুরোধ করেন। সমাবেশে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন পেশার মানুষ অংশ নেন।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

মাদক পরিবার ও সমাজ ধ্বংস করে দেয়: চট্টগ্রামের পুলিশ সুপার

সর্বশেষ হালনাগাদ : ১২:১১:০৫ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬