Dhaka ১০:২৬ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

গোমতীর পাড়ে ডেঙ্গু ও অপরাধপ্রবণতা রোধে পরিচ্ছন্নতা অভিযান

  • সর্বশেষ হালনাগাদ : ০৮:০৩:৩০ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
  • ১৬ বার দেখা হয়েছে

ডেঙ্গুর প্রকোপ ও মশার উপদ্রব কমানোর পাশাপাশি সড়কে ছিনতাই ও ডাকাতির ঝুঁকি দূর করতে কুমিল্লা সিটি করপোরেশনের ১ নম্বর ওয়ার্ডের গোমতী নদীর উভয় পাড়ের বেড়িবাঁধ সংলগ্ন সড়ক ও ফুটপাত পরিষ্কার করার উদ্যোগ নেওয়া হয়েছে। স্থানীয় সচেতন বাসিন্দাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেন কুসিকের ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কাজী গোলাম কিবরিয়া।

স্থানীয় সূত্রে জানা যায়, গোমতী নদীর দুই পাড়ের এই গুরুত্বপূর্ণ সড়কটি দিয়ে প্রতিদিন বিবিরবাজার স্থলবন্দর থেকে শত শত পণ্যবাহী ও যাত্রীপরিবহন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আমতলী বিশ্বরোড অভিমুখে যাতায়াত করে। দীর্ঘদিন ধরে সড়কের দুপাশে ঝোপঝাড় ও আগাছা জন্মে তা মশার নিরাপদ প্রজননক্ষেত্রে রূপ নিয়েছিল। একই সঙ্গে রাতের বেলায় অন্ধকারাচ্ছন্ন এই সড়কে ছিনতাই ও ডাকাতির কবলে পড়ার ভয়ে থাকতেন চালক ও পথচারীরা। সড়কটি পরিষ্কার করার ফলে একদিকে যেমন মশার বংশবৃদ্ধি রোধ হবে, অন্যদিকে অপরাধমূলক কার্যক্রমের ঝুঁকিও বহুলাংশে হ্রাস পাবে বলে আশা করছেন এলাকাবাসী।

অভিযান চলাকালে সড়কের দুপাশের বড় বড় ঝোপঝাড় কেটে ফেলার পাশাপাশি জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ করা হয়। এছাড়া সাধারণ পথচারীদের চলাফেরা নিরাপদ ও সহজ করতে ফুটপাতগুলো পুরোপুরি উন্মুক্ত করা হয়।

এই উদ্যোগের বিষয়ে কাজী গোলাম কিবরিয়া বলেন, অতিরিক্ত ঝোপঝাড়ের কারণে সৃষ্ট অপরিচ্ছন্ন পরিবেশ যেমন নাগরিকদের চলাচলে বাধা সৃষ্টি করছিল, তেমনি তা ডেঙ্গুবাহী মশার নিরাপদ আশ্রয়ে পরিণত হয়েছিল। নিয়মিত এ ধরনের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করলে মশার উপদ্রব এবং ডেঙ্গুর ঝুঁকি কার্যকরভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব।

তিনি আরও স্পষ্টভাবে উল্লেখ করেন, কুমিল্লা সিটি করপোরেশনের ১ নম্বর ওয়ার্ডকে যেকোনো ধরনের কিশোর গ্যাং, মাদকের বিস্তার এবং পরিবেশ দূষণের কবল থেকে রক্ষা করতে তারা জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন। সমাজ সচেতনতা এবং গণপ্রতিরোধের মাধ্যমেই কেবল মাদক কারবারি ও অপরাধীদের কঠোর হাতে দমন করা সম্ভব বলে মন্তব্য করেন তিনি।

স্থানীয় বাসিন্দারা জানান, গোমতী নদীর বাঁধ এলাকার এই সড়ক ও ফুটপাত যদি নিয়মিত তদারকি ও পরিষ্কার রাখা হয়, তবে সাধারণ মানুষের যাতায়াত যেমন নিরাপদ হবে, তেমনি নদীর পাড়ের প্রাকৃতিক সৌন্দর্যও অক্ষুণ্ন থাকবে। তারা এই ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার জোর দাবি জানান।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

গোমতীর পাড়ে ডেঙ্গু ও অপরাধপ্রবণতা রোধে পরিচ্ছন্নতা অভিযান

সর্বশেষ হালনাগাদ : ০৮:০৩:৩০ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬