রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বর রোডের মিনা বাজারের সামনে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ঝটিকা মিছিল থেকে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ।
শনিবার দুপুরে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইমদাদুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আনুমানিক দুপুর সোয়া ১২টার দিকে ধানমন্ডি ২৭ নম্বর রোডের মিনা বাজারের সামনে পরপর দুটি ককটেল বিস্ফোরিত হয়। পরবর্তীতে ঘটনাস্থল থেকে চারজনকে আটক করা হয়।


























