Dhaka ১০:২৬ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

মেঘনায় ট্রলারডুবি: কুমিল্লার এক পরিবারের তিন সদস্যকে পাশাপাশি দাফন

  • সর্বশেষ হালনাগাদ : ০৭:৪১:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
  • ১৫ বার দেখা হয়েছে

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে ট্রলারডুবির দুই দিন পর একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে নিজ গ্রাম কুমিল্লায় তাদের পারিবারিক কবরস্থানে পাশাপাশি দাফন করা হয়। শনিবার সকালে উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের আল মোস্তফা ফ্যাক্টরির সামনে থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও নৌ পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে।

উদ্ধার হওয়া ব্যক্তিরা হলেন ১৭ বছর বয়সী সামিনা, ২৪ বছর বয়সী সজীব এবং ৫ বছর বয়সী সামিন। এর আগে দুর্ঘটনার দিনই ৫৫ বছর বয়সী রায়েশা বেগমের মরদেহ উদ্ধার করা হয়েছিল। এই ঘটনায় হেলাল উদ্দিন নামের আরও একজন এখনো নিখোঁজ রয়েছেন।

শনিবার দুপুর ১২টার দিকে এই তিনজনের মরদেহ কুমিল্লার হোমনা উপজেলার শ্রীমদ্দি গ্রামে আনা হলে সেখানে শোকের ছায়া নেমে আসে। পরে স্থানীয় ঈদগাহ মাঠে জানাজা শেষে চরেরগাঁও কবরস্থানে তাদের পাশাপাশি দাফন করা হয়। দাফনকালে উপজেলা প্রশাসনের পক্ষে সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাবিনসহ এলাকার গণ্যমান্যে ব্যক্তিবর্গ ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

জানা গেছে, গত বৃহস্পতিবার দুপুরে কুমিল্লার হোমনা থেকে আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন ১৪ জন যাত্রী। পথে সোনারগাঁয়ের বৈদ্যেরবাজার ইউনিয়নের সোনামই এলাকায় আমান সিমেন্ট কারখানা সংলগ্ন মেঘনা নদীতে প্রবল স্রোতের কবলে পড়ে তাদের ট্রলারটি উল্টে যায় এবং মুহূর্তের মধ্যে তলিয়ে যায়।

দুর্ঘটনার খবর পেয়ে সোনারগাঁ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল এবং নৌ পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। অভিযানের একপর্যায়ে নদীর তলদেশ থেকে ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধার করা হয় এবং নিখোঁজদের সন্ধানে উদ্ধারকাজ অব্যাহত রাখা হয়।

হোমনা থানার ওসি টমাস বড়ুয়া জানান, উদ্ধার হওয়া তিনজনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করার পর দাফন সম্পন্ন হয়েছে। তবে এ ঘটনায় এখনো একজন নিখোঁজ রয়েছেন এবং তার সন্ধানে উদ্ধার তৎপরতা চলছে।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

মেঘনায় ট্রলারডুবি: কুমিল্লার এক পরিবারের তিন সদস্যকে পাশাপাশি দাফন

সর্বশেষ হালনাগাদ : ০৭:৪১:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬