Dhaka ০৭:৩৫ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

‘গুপ্তহত্যা’ সত্ত্বেও যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার মাধ্যমে চুক্তিতে প্রস্তুত ইরান

  • সর্বশেষ হালনাগাদ : ০৯:৫৮:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • ১৭ বার দেখা হয়েছে

ইরানের সর্বোচ্চ নেতা, বিজ্ঞানী ও সামরিক কমান্ডারদের ওপর যুক্তরাষ্ট্র কর্তৃক ‘গুপ্তহত্যা’ ও সামরিক পদক্ষেপ গ্রহণ করা সত্ত্বেও ওয়াশিংটনের সঙ্গে পারস্পরিক আলোচনার মাধ্যমে একটি চুক্তিতে পৌঁছাতে তেহরান এখনো প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি কূটনৈতিক আলোচনার মাধ্যমে এই সমঝোতায় পৌঁছানোর ইচ্ছা ব্যক্ত করেন।

সাক্ষাৎকারে প্রেসিডেন্ট পেজেশকিয়ান উল্লেখ করেন, আন্তর্জাতিক আইনের কাঠামোর মধ্যে যা আলোচনাযোগ্য এবং আইনগতভাবে যা ইরানের প্রাপ্য, কেবল তার ওপর ভিত্তি করেই তেহরান সমঝোতা চায়। এর বাইরে অতিরিক্ত কোনো দাবি করা হয়নি জানিয়ে তিনি বলেন, যুক্তরাষ্ট্র যদি পারস্পরিক চুক্তিতে সম্মত থাকে, তবে আন্তর্জাতিক আইনের ভিত্তি বজায় রেখেই দুই দেশ নতুন সিদ্ধান্তে পৌঁছাতে পারে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি ইঙ্গিত করে ইরানি প্রেসিডেন্ট জানান, পূর্বে মার্কিন প্রশাসনের সঙ্গে তাঁরা একটি সমঝোতায় পৌঁছেছিলেন এবং সেই চুক্তির নির্ধারিত কাঠামোর ওপর ভর করেই সামনে এগিয়ে যেতে চায় ইরান। সাক্ষাৎকারকালে তিনি হরমুজ প্রণালি উন্মুক্ত রাখার বিষয়টি স্মরণ করিয়ে দিয়ে নিজ দেশের দায়িত্বশীল অবস্থান তুলে ধরার পাশাপাশি ইরানের ওপর চালানো সামরিক পদক্ষেপ ও গুপ্তহত্যার কঠোর সমালোচনা করেন।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

‘গুপ্তহত্যা’ সত্ত্বেও যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার মাধ্যমে চুক্তিতে প্রস্তুত ইরান

সর্বশেষ হালনাগাদ : ০৯:৫৮:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬