Dhaka ১০:০০ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

কম দূরত্বে ২২ পয়সা ও দূরপাল্লায় ১৯ পয়সা বাড়ল লঞ্চ ভাড়া

  • সর্বশেষ হালনাগাদ : ১০:৩২:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • ৩২ বার দেখা হয়েছে

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে এবার দেশের নৌপথে লঞ্চের ভাড়া বাড়িয়েছে সরকার। প্রজ্ঞাপন অনুযায়ী, ১০০ কিলোমিটার পর্যন্ত দূরত্বের ক্ষেত্রে প্রতি কিলোমিটারে ভাড়া ২২ পয়সা এবং ১০০ কিলোমিটারের বেশি দূরত্বের ক্ষেত্রে ১৯ পয়সা বাড়ানো হয়েছে। একই সঙ্গে জনপ্রতি সর্বনিম্ন ভাড়া ৩ টাকা বাড়িয়ে ৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

নৌপরিবহন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়, ১০০ কিলোমিটার পর্যন্ত দূরত্বের ক্ষেত্রে যাত্রী ভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ৯৫ পয়সা থেকে বাড়িয়ে ৩ টাকা ১৭ পয়সা করা হয়েছে, যা আগের তুলনায় ৭ দশমিক ৪৬ শতাংশ বেশি। অন্যদিকে, ১০০ কিলোমিটারের বেশি দূরত্বের জন্য প্রতি কিলোমিটারের ভাড়া ২ টাকা ৫২ পয়সা থেকে বেড়ে ২ টাকা৭১ পয়সা হয়েছে, যা ৭ দশমিক ৫৪ শতাংশ বৃদ্ধি নির্দেশ করে। নতুন এই ভাড়ার হার সকল নদীবন্দরের টার্মিনাল এবং নৌযানের দৃশ্যমান স্থানে বাধ্যতামূলকভাবে প্রদর্শন করতে বলা হয়েছে এবং এটি অবিলম্বে কার্যকর বলে গণ্য হবে।

এর আগে জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা করে বাড়ায় সরকার। মূল্যবৃদ্ধির পর ডিজেল ও কেরোসিনের দাম প্রতি লিটার ১৩৫ টাকা, অকটেন ১৬০ টাকা এবং পেট্রোলের দাম ১৫৫ টাকা নির্ধারণ করা হয়। জ্বালানির এই নতুন মূল্য কার্যকর হওয়ার পর লঞ্চ মালিকদের সঙ্গে সরকারের উচ্চপর্যায়ের বৈঠক শেষে নৌপথে সর্বোচ্চ ও সর্বনিম্ন যাত্রী ভাড়া পুনর্নির্ধারণের এই প্রজ্ঞাপন জারি করা হয়।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

কম দূরত্বে ২২ পয়সা ও দূরপাল্লায় ১৯ পয়সা বাড়ল লঞ্চ ভাড়া

সর্বশেষ হালনাগাদ : ১০:৩২:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬