Dhaka ০৭:৩৩ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশ সময় আজ রাত ৩টায় জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

  • সর্বশেষ হালনাগাদ : ১২:০২:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
  • ৩৭ বার দেখা হয়েছে

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে আজ বৃহস্পতিবার ভাষণ দেবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। নিউইয়র্কের ম্যানহাটনে হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল হোটেলে আয়োজিত এক ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্‌দী আমিন এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, স্থানীয় সময় বিকেল ৫টায় অর্থাৎ বাংলাদেশ সময় গভীর রাতে (ভোর ৩টায়) জাতিসংঘের সাধারণ পরিষদের এই উচ্চপর্যায়ের অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী।

এর মাধ্যমে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘের বিশ্বমঞ্চে ভাষণ দেওয়ার এক নতুন ইতিহাস গড়তে যাচ্ছেন তিনি। এছাড়া তিনি দেশের সার্বিক আবেগ, অনুভূতি এবং জনমানুষের আকাঙ্ক্ষাকে ধারণ করে মাতৃভাষা বাংলায় এই গুরুত্বপূর্ণ ভাষণ প্রদান করবেন। এবারের সাধারণ অধিবেশনের সভাপতি ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ফলে সৃষ্ট অস্তিত্বগত হুমকি মোকাবিলা বিষয়ক উচ্চপর্যায়ের সভার উদ্বোধনী বক্তব্যেও অংশ নেবেন তিনি।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর গঠিত সরকারের প্রধানমন্ত্রী হিসেবে এটিই তার প্রথম যুক্তরাষ্ট্র সফর। নিউইয়র্কের বিভিন্ন গুরুত্বপূর্ণ কূটনৈতিক কর্মসূচি ও দ্বিপক্ষীয় বৈঠক সম্পন্ন করে আগামী ২৫ সেপ্টেম্বর রাতেই দেশের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তাঁর।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ সময় আজ রাত ৩টায় জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সর্বশেষ হালনাগাদ : ১২:০২:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬