Dhaka ০৩:২৯ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

কুড়িগ্রামে দুধকুমার নদীর তীব্র ভাঙনে বসতভিটা ও ফসলি জমি বিলীন

  • সর্বশেষ হালনাগাদ : ১১:৫৬:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
  • ১৯ বার দেখা হয়েছে

কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের বাণিয়াপাড়া গ্রামে দুধকুমার নদীর তীব্র ভাঙনে দিশেহারা হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। অব্যাহত এই নদীভাঙনে মুহূর্তেই বিলীন হয়ে যাচ্ছে শত শত বসতভিটা, গাছপালা ও বিস্তীর্ণ ফসলি জমি। গত এক বছরে কেবল এই গ্রামেই তিন শতাধিক বাড়িঘর নদীগর্ভে চলে গেছে এবং গত ১৫ দিনে নতুন করে আরও ৭টি বাড়ি বিলীন হয়েছে। বর্তমানে ভাঙনের মুখে রয়েছে আরও অর্ধশত বসতি।

স্থানীয়দের অভিযোগ, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড থেকে ভাঙনকবলিত এলাকায় কিছু জিও ব্যাগ ফেলা হলেও তা ভাঙন রোধে কার্যকর ভূমিকা রাখতে পারছে না। বারবার বাড়িঘর হারিয়ে সর্বস্বান্ত হওয়া এসব দরিদ্র মানুষ চরম মানবেতর জীবনযাপন করলেও পর্যাপ্ত সরকারি সহায়তা পাচ্ছেন না।

এ বিষয়ে কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান জানান, তারা ইতোমধ্যে ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেছেন এবং জরুরি প্রতিরক্ষামূলক কাজ চালিয়ে যাচ্ছেন। এছাড়া নদীভাঙন স্থায়ীভাবে প্রতিরোধের জন্য একটি ডিপিপি (উন্নয়ন প্রকল্প প্রস্তাব) বর্তমানে প্রণয়ন প্রক্রিয়াধীন রয়েছে, যা বাস্তবায়িত হলে এই সমস্যার স্থায়ী সমাধান সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

কুড়িগ্রামে দুধকুমার নদীর তীব্র ভাঙনে বসতভিটা ও ফসলি জমি বিলীন

সর্বশেষ হালনাগাদ : ১১:৫৬:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬