Dhaka ০৫:০২ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

নিউইয়র্কে যৌথ ট্রেড ফেয়ার ১৭ সেপ্টেম্বর, বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে বিশেষ উদ্যোগ

  • সর্বশেষ হালনাগাদ : ১২:৫৬:৩২ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
  • ১৭ বার দেখা হয়েছে

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আগামী ১৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘পঞ্চম নিউইয়র্ক আন্তর্জাতিক বাণিজ্য মেলা ও চেম্বার বার্ষিক বিজনেস এক্সপো ২০২৬’ এবং ‘নবম বাংলাদেশ ট্রেড ফেয়ার ২০২৬’। ম্যানহাটনের ‘বরো অব ম্যানহাটন কমিউনিটি কলেজ’ (বিএমসিসি) মিলনায়তনে দিনব্যাপী এই যৌথ মেলার আয়োজন করা হয়েছে।

বাংলাদেশ-ইউএসএ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিইউসিসিআই) এবং গ্রেটার নিউইয়র্ক চেম্বার অব কমার্স যৌথভাবে এই মেলার আয়োজন করছে। এবারের মেলার মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে—‘কানেক্টিং গ্লোবাল মার্কেটস, ক্রিয়েটিং অপরচুনিটিজ ফর ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট’।

আয়োজকেরা জানান, দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে উদ্বোধনী অনুষ্ঠানের পাশাপাশি গ্লোবাল ইনভেস্টমেন্ট ফোরাম এবং আন্তর্জাতিক বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান করা হবে। এতে দেশের অর্থনীতিতে বিশেষ অবদান রাখা বিশিষ্ট ব্যবসায়ীদের সম্মাননা জানানো হবে।

যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের বৈধ চ্যানেলে রেমিট্যান্স পাঠাতে উৎসাহিত করা এবং দেশের উৎপাদনশীল খাতে বিনিয়োগের সুযোগ সৃষ্টি করাই এই আয়োজনের মূল লক্ষ্য। মেলায় দুই দেশের বিশিষ্ট ব্যবসায়ী, উদ্যোক্তা ও নীতিনির্ধারকরা অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

নিউইয়র্কে যৌথ ট্রেড ফেয়ার ১৭ সেপ্টেম্বর, বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে বিশেষ উদ্যোগ

সর্বশেষ হালনাগাদ : ১২:৫৬:৩২ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬