Dhaka ০৯:৩২ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

নরসিংদীতে নৌকা বাইচ দেখতে গিয়ে পানিতে ডুবে এক শিশুর মর্মান্তিক মৃত্যু

  • সর্বশেষ হালনাগাদ : ১০:৪৯:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
  • ৩০ বার দেখা হয়েছে

নরসিংদীর শিবপুরে সহপাঠী ও বন্ধুদের সঙ্গে নৌকা বাইচ দেখতে গিয়ে পানিতে ডুবে তানভীর (১২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে শিবপুর উপজেলার ঐতিহ্যবাহী আড়িয়াল খাঁ নদীতে স্থানীয় যশোর বাজার কমিটির উদ্যোগে আয়োজিত নৌকা বাইচ প্রতিযোগিতা চলাকালে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত তানভীর নরসিংদীর রায়পুরা উপজেলার ফুলদী গ্রামের হক মিয়ার ছেলে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শিবপুর মডেল থানার ওসি মো. কোহিনুর মিয়া।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে বন্ধুদের সঙ্গে আনন্দ-উদ্দীপনা নিয়ে আড়িয়াল খাঁ নদীর তীরে নৌকা বাইচ দেখতে আসে তানভীর। প্রতিযোগিতা উপভোগ করার একপর্যায়ে অসাবধানতাবশত সে নদীর পানিতে পড়ে তলিয়ে যায়। তাকে সঙ্গে দেখতে না পেয়ে বন্ধুরা ও আশপাশের উপস্থিত দর্শনার্থীরা তাৎক্ষণিক খোঁজাখুঁজি শুরু করেন। পরবর্তীতে নদী থেকে উদ্ধার করা হলেও চিকিৎসকের কাছে নেওয়ার আগেই শিশুটি মৃত্যুর কোলে ঢলে পড়ে।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

নরসিংদীতে নৌকা বাইচ দেখতে গিয়ে পানিতে ডুবে এক শিশুর মর্মান্তিক মৃত্যু

সর্বশেষ হালনাগাদ : ১০:৪৯:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬