ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর (ডিএমডি) পদে পদোন্নতি পেয়েছেন আবু সাঈদ মো. ইদ্রিস ও মো. জাকির হোসাইন। পদোন্নতির আগে তারা উভয়েই ব্যাংকটির সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (এসইভিপি) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
আবু সাঈদ মো. ইদ্রিস বর্তমানে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ে এসএমই ইনভেস্টমেন্ট উইংয়ের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। ১৯৯২ সালে প্রবেশনারি অফিসার হিসেবে ব্যাংকে যোগদানের পর দীর্ঘ বর্ণাঢ্য ক্যারিয়ারে তিনি রিটেইল ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট উইং, রংপুর, ময়মনসিংহ ও ঢাকা সাউথ জোনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগ ও শাখার প্রধানের দায়িত্ব সামলেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে লোক প্রশাসনে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন।
অন্যদিকে, মো. জাকির হোসাইন বর্তমানে ইসলামী ব্যাংকের লোকাল অফিস কর্পোরেট শাখার প্রধান হিসেবে কর্মরত আছেন। ১৯৯৬ সালে প্রবেশনারি অফিসার হিসেবে কর্মজীবন শুরু করা এই কর্মকর্তা স্পেশাল ইনভেস্টমেন্ট ডিভিশন ও সিলেট জোনসহ বিভিন্ন বিভাগে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তিনি কুষ্টিয়ার ইসলামিক ইউনিভার্সিটি থেকে হিসাববিজ্ঞানে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেছেন।
ব্যাংকিং খাতের দীর্ঘ অভিজ্ঞতা এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ উইং ও শাখায় সফল দায়িত্ব পালনের স্বীকৃতিস্বরূপ এই দুই কর্মকর্তার ডিএমডি পদে পদোন্নতি ব্যাংকটির ব্যবস্থাপনা পর্ষদের সক্ষমতা আরও সুদৃঢ় করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।


























