রাজধানীর পার্শ্ববর্তী এলাকায় সেফ হাউজ তৈরি করে সেখানে লুকিয়ে ছিল আদাবরের শীর্ষ সন্ত্রাসীরা। তবে শেষ পর্যন্ত ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তেজগাঁও বিভাগের বিশেষ অভিযানে ধরা পড়েছেন শীর্ষ সন্ত্রাসী বেলচা মনিরসহ তার সহযোগী পাঁচজন।
বাকি গ্রেতাররা হলেন– মনির হোসেন ওরফে গুজা মনির, রাকিব হাওলাদার ওরফে ছোট রাকিব, মো. গোলাম রব্বানি ওরফে সাহস এবং মো. আকাশ খাঁন।
















