Dhaka ০৪:০৭ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

আমার দেশ কার্যালয়ে ইনসাফ বারাকাহ হাসপাতালের ফ্রি মেডিকেল ক্যাম্প

  • সর্বশেষ হালনাগাদ : ১০:১১:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
  • ৪৬ বার দেখা হয়েছে

ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালের সহযোগিতায় দৈনিক আমার দেশ কার্যালয়ে দিনব্যাপী একটি ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাজধানীর কারওয়ান বাজারস্থ আমার দেশ পত্রিকার প্রধান কার্যালয়ে এই আয়োজনের মাধ্যমে বিভিন্ন স্বাস্থ্যসেবা ও চিকিৎসা পরামর্শ প্রদান করা হয়।

মেডিকেল ক্যাম্পে আমার দেশ-এ কর্মরত সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীরা চিকিৎসাসেবা গ্রহণ করেন। এমন একটি জনহিতকর আয়োজনের সুযোগ করে দেওয়ার জন্য দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ।

এর আগে সকালে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করা হয়। এ সময় আমার দেশ পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক জাহেদ চৌধুরী, যুগ্ম সম্পাদক ও প্রধান প্রতিবেদক এম আবদুল্লাহ, বার্তা সম্পাদক ইলিয়াস হোসেনসহ বিভিন্ন বিভাগের প্রধানরা উপস্থিত ছিলেন। অন্যদিকে, ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালের পক্ষে হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মুহ. হাফিজুর রহমান, ডা. আজিজুল শরীফ, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মো. দুলাল হোসেন, আব্দুল কুদ্দুসসহ স্বাস্থ্যকর্মীরা উপস্থিত ছিলেন।

মেডিকেল ক্যাম্পে আমার দেশ-এর সাংবাদিক, কর্মকর্তা-কর্মচারীদের রক্তপরীক্ষাসহ প্রাথমিক স্বাস্থ্যসেবার পরামর্শ দেওয়া হয়। এ সময় ১৬০ জনের সেরাম ক্রিয়েটিনিন পরীক্ষা এবং ১৫০ জনকে বিনামূল্যে চিকিৎসা পরামর্শ ও হেলথ কার্ড প্রদান করা হয়।

স্বাস্থ্য সচেতনতা বাড়াতে ও কুসংস্কার দূর করতে এমন ক্যাম্প অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেছেন ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালের অপারেশন থিয়েটার অ্যান্ড সার্জারি ইউনিটের ইনচার্জ ডা. মোহাম্মদ আজিজুল শরীফ। তিনি বলেন, ‘আমার দেশ-এর কার্যালয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প করতে পেরে আমরা খুবই আনন্দিত। এখানকার পরিবেশ খুবই ভালো, আর এই আমার দেশ পরিবারের কেউ আমাদের হাসপাতালে এলে আমরা সবসময় বিশেষ সহযোগিতা করব।’

ডা. মোহাম্মদ আজিজুল শরীফ আরও বলেন, ‘আমাদের দেশে অনেক কিডনি রোগী বেড়েছে, তাই আমরা বিভিন্ন মানবিক কাজের সঙ্গে যুক্ত থাকি। এখানে বিনামূল্যে সেরাম ক্রিয়েটিনিন পরীক্ষা ও প্রেসার মাপাসহ প্রাথমিক চিকিৎসা দিচ্ছি।’

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

আমার দেশ কার্যালয়ে ইনসাফ বারাকাহ হাসপাতালের ফ্রি মেডিকেল ক্যাম্প

সর্বশেষ হালনাগাদ : ১০:১১:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬