Dhaka ০৭:১৩ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

গাজা ইস্যুতে বিশ্ববাসীর নিষ্ক্রিয়তা লজ্জাজনক: ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁ

  • সর্বশেষ হালনাগাদ : ১২:৫৫:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
  • ২৯ বার দেখা হয়েছে

গাজায় শান্তি অর্জিত হয়েছে বলে দাবি করা হলেও অবরুদ্ধ এই উপত্যকায় এখনো পর্যাপ্ত মানবিক সহায়তা পৌঁছানোর পথ উন্মুক্ত হয়নি। গাজার বর্তমান পরিস্থিতি নিয়ে বিশ্ববাসীর দীর্ঘমেয়াদী নিষ্ক্রিয়তার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের তীব্র লজ্জা হওয়া উচিত বলে মন্তব্য করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া ভাষণে এই কঠোর মন্তব্য করেন ফরাসি প্রেসিডেন্ট।

জাতিসংঘের সাধারণ পরিষদে প্রশ্ন রেখে ম্যাক্রোঁ বলেন, গাজা সংকট নিরসনে বিশ্ব সম্প্রদায় যদি নিষ্ক্রিয় ভূমিকায় থাকে, তবে এই সংস্থার নৈতিক অবস্থান ও বিশ্বাসযোগ্যতার অর্থ কী দাঁড়ায়?

তিনি গাজার পরিস্থিতিকে অত্যন্ত লজ্জাজনক আখ্যা দিয়ে বলেন, ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণ অধিকার এবং অস্তিত্বের বৈধতা নিশ্চিত করাই কেবল ইসরাইলসহ পুরো অঞ্চলের দীর্ঘমেয়াদী নিরাপত্তা প্রতিষ্ঠার একমাত্র শর্ত। প্রতিবেশী রাষ্ট্রগুলোর সার্বভৌমত্ব লঙ্ঘন করে ইসরাইলের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয় বলেও তিনি সতর্ক করেন।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

গাজা ইস্যুতে বিশ্ববাসীর নিষ্ক্রিয়তা লজ্জাজনক: ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁ

সর্বশেষ হালনাগাদ : ১২:৫৫:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬