মাদারীপুরে যৌতুকের দাবিতে সুমি আক্তার (২২) নামের এক গৃহবধূকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী আকবর হাওলাদার পলাতক রয়েছেন। সোমবার সকালে জেলা সদরের উত্তর ঝিকরহাটি গ্রাম থেকে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে।
নিহতের স্বজনদের বরা୍তে জানা যায়, প্রায় আড়াই বছর আগে আকবর হাওলাদারের সঙ্গে সুমি আক্তারের বিয়ে হয়। বিয়ের পর থেকেই বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে কলহ চলছিল। সম্প্রতি দুই লাখ টাকা যৌতুকের দাবিতে সুমির ওপর নির্যাতন চালানো হচ্ছিল। রোববার রাতে যৌতুক নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে তাকে হত্যা করা হয় বলে অভিযোগ পরিবারের। সকালে বিষয়টি জানাজানি হলে স্বামী বাড়ি ছেড়ে পালিয়ে যান।
মাদারীপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ জানান, নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। এটি হত্যাকাণ্ড কি না, তা ময়নাতদন্তের প্রতিবেদন পেলে নিশ্চিত হওয়া যাবে এবং সে অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।






















