Dhaka ০৭:৩২ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সম্মানি বাড়ানোর উদ্যোগ

  • সর্বশেষ হালনাগাদ : ১২:৫২:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
  • ৩১ বার দেখা হয়েছে

সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতা বৃদ্ধির পর এবার দেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং সংসদ সদস্যদের সম্মানি ও ভাতা পুনর্নির্ধারণের প্রক্রিয়া শুরু হয়েছে। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন কাঠামোর সঙ্গে সামঞ্জস্য রেখে এই নির্বাচিত জনপ্রতিনিধি ও সাংবিধানিক পদধারীদের সম্মানি বাড়ানোর বিষয়টি সামনে আনা হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা যায়, অতীতে সরকারি চাকুরিজীবীদের বেতন কাঠামো পরিবর্তনের পরপরই শীর্ষ পদধারীদের সম্মানি পুনর্নির্ধারণের রীতি রয়েছে। তবে বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় এই উদ্যোগ নিয়ে কিছুটা ভিন্নমতও রয়েছে। সংশ্লিষ্ট মহলের একাংশের মতে, বর্তমান সময়ে জনগণের ওপর অর্থনৈতিক চাপের মধ্যে জনপ্রতিনিধিদের সম্মানি বাড়ানো হলে তা নিয়ে জনমনে নানা প্রশ্ন উঠতে পারে।

অন্যদিকে বিশ্লেষকরা মনে করেন, প্রশাসনিক বেতন কাঠামোর পরিবর্তন এবং জনপ্রতিনিধিদের সম্মানি বৃদ্ধির বিষয়টি সম্পূর্ণ আলাদা। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে জনস্বার্থ এবং রাষ্ট্রের আর্থিক সক্ষমতার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত।

লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন বলেন, বর্তমান সংসদ সদস্যদের সম্মানি বেশ অপ্রতুল হলেও দেশের বর্তমান পরিস্থিতিতে এ বিষয়ে কোনো বাড়তি দাবি বা আপত্তি নেই। সরকারপ্রধান যে সিদ্ধান্ত নেবেন, তা আমরা সানন্দে মেনে নেব।

এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন ও বিধি অনুবিভাগ) শামীম সোহেল জানান, মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের সম্মানি বাড়ানোর বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত আসেনি। প্রস্তাব এলে দ্রুত তা কার্যকরের প্রক্রিয়া শুরু হবে এবং রেমুনারেশন অ্যান্ড প্রিভিলেজ অ্যাক্ট সংশোধনের মাধ্যমেই এই সম্মানি বাড়ানো হবে।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সম্মানি বাড়ানোর উদ্যোগ

সর্বশেষ হালনাগাদ : ১২:৫২:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬