চট্টগ্রামের হাটহাজারীতে প্রায় দুই যুগ আগে সংঘটিত শিশু জুলিয়া আক্তার ধর্ষণ ও হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আমীর হোসেন ওরফে জামালকে খালাস দিয়েছেন হাইকোর্ট। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে প্রকাশিত পূর্ণাঙ্গ রায়ে তাকে এই মামলা থেকে পুরোপুরি অব্যাহতি দেওয়া হয়েছে।
বুধবার সকালে প্রকাশিত এই পূর্ণাঙ্গ রায়ে আদালত উল্লেখ করে যে, প্রকৃত অপরাধীকে গ্রেপ্তার না করে ভুলবশত আমীর হোসেনকে এই মামলায় ফাঁসানো হয়েছিল। এর আগে গত ১ মঙ্গলবার শিশু জুলিয়া আক্তার হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আমীর হোসেনকে খালাস দেওয়ার পাশাপাশি তাকে অবিলম্বে কনডেমড সেল থেকে মুক্তি দেওয়ার নির্দেশ দেন উচ্চ আদালত।
উল্লেখ্য, ২০১৯ সালের ১০ ফেব্রুয়ারি চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ শিশু জুলিয়াকে ধর্ষণ ও হত্যার দায়ে আমীর হোসেনকে মৃত্যুদণ্ড দিয়েছিল। মামলার বিবরণ অনুযায়ী, ২০০৫ সালের ১৬ মে হাটহাজারী উপজেলার মেখল গ্রামে ফুফুর বাড়িতে বেড়াতে গিয়ে নিখোঁজ হয় শিশু জুলিয়া। পরবর্তীতে ওই বাড়িতে দিনমজুর হিসেবে কর্মরত আমীর হোসেনের বিরুদ্ধে এই হত্যাকাণ্ডের অভিযোগ আনা হয়েছিল।


























