Dhaka ০৬:৫৫ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

নিউইয়র্কে নেতানিয়াহুর সংক্ষিপ্ত সফর, মেয়র মামদানির আশঙ্কায় বিমান অবতরণে পরিবর্তন

  • সর্বশেষ হালনাগাদ : ১২:২৮:০৫ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
  • ৩১ বার দেখা হয়েছে

নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সফর সংক্ষিপ্ত করা হয়েছে। একই সাথে, নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে তার সরকারি বিমান ‘উইং অব জিওন’ অবতরণ না করার পরিকল্পনা করা হয়েছে। নিউইয়র্কের মেয়র জোহরান মামদানির সম্ভাব্য পদক্ষেপ নিয়ে উদ্বেগ থেকেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিমান বৃহস্পতিবার সকালে যুক্তরাষ্ট্রে পৌঁছানোর কথা রয়েছে। নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদে তার বক্তব্য দেওয়ার কথা স্থানীয় সময় দুপুর ২টায়। এরপর কয়েক ঘণ্টার মধ্যেই তিনি ইসরাইলের উদ্দেশে রওনা দেবেন, অর্থাৎ নিউইয়র্কে তিনি রাতযাপন করবেন না।

নেতানিয়াহুর বিমান জেএফকে বিমানবন্দরের পরিবর্তে নিউ জার্সির একটি সামরিক ঘাঁটি অথবা নিউইয়ার্ক লিবার্টি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে পারে। যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে সমন্বয়ের জটিলতা এবং বিমানটি নিউইয়র্কে অবস্থান করার সময় মেয়র মামদানি সেটিকে দ্রুত উড্ডয়নের নির্দেশ দিতে পারেন, এমন আশঙ্কার কথা উল্লেখ করা হয়েছে।

বিক্ষোভের আশঙ্কায় নেতানিয়াহু তার নিউইয়র্ক সফরও উল্লেখযোগ্যভাবে সংক্ষিপ্ত করেছেন। এর আগে সফরের অংশ হিসেবে টেক্সাসে গিয়ে মার্কিন প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্কের সাথে বৈঠকের পরিকল্পনা থাকলেও সেই কর্মসূচিও বাতিল করা হয়েছে। জ্বালানি নেওয়ার জন্য অবতরণ কিংবা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে শেষ মুহূর্তে সমন্বয়ে ত্রুটির কারণে বৈঠকটি বাতিল হয়ে থাকতে পারে।

এদিকে, নেতানিয়াহুর জাতিসংঘের ভাষণ ঘিরেও ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি নেওয়া হচ্ছে। তার বক্তব্যে ইরানের হুমকি ও ইসরাইলের নিরাপত্তা পরিস্থিতি গুরুত্ব পেতে পারে। একই সাথে, জাতিসংঘের অধিবেশনকক্ষে প্রতিবাদ, বাধা সৃষ্টি বা বিভিন্ন দেশের প্রতিনিধিদের বেরিয়ে যাওয়ার মতো পরিস্থিতির জন্যও ইসরাইলি প্রতিনিধিদল প্রস্তুতি নিচ্ছে।

নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি এর আগে নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানা প্রসঙ্গে কথা বলেছেন। তবে মামদানি নিজেই জানিয়েছেন, নিউইয়র্ক শহরের পক্ষ থেকে ওই পরোয়ানা কার্যকর করার আইনি ক্ষমতা তার নেই এবং এ বিষয়ে যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারের ভূমিকা প্রয়োজন। অন্যদিকে নেতানিয়াহু বলেছেন, তিনি জাতিসংঘে ইসরাইল ও দেশটির সেনাদের অবস্থান তুলে ধরবেন এবং মামদানির বক্তব্যের জবাব দেওয়ার ইঙ্গিত দিয়েছেন।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

নিউইয়র্কে নেতানিয়াহুর সংক্ষিপ্ত সফর, মেয়র মামদানির আশঙ্কায় বিমান অবতরণে পরিবর্তন

সর্বশেষ হালনাগাদ : ১২:২৮:০৫ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬