Dhaka ০৪:৫৭ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি প্রদর্শন: ঢাবির কঠোর ব্যবস্থা গ্রহণের ঘোষণা

  • সর্বশেষ হালনাগাদ : ১১:৩৫:৪২ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
  • ১৬ বার দেখা হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) কর্তৃক বিশ্ববিদ্যালয়ের প্রচলিত আইন, বিধি ও প্রাতিষ্ঠানিক কাঠামো লঙ্ঘন করে নেওয়া বেশ কিছু পদক্ষেপের তীব্র প্রতিবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একই সঙ্গে ডাকসু সংগ্রহশালায় পাকিস্তানের গভর্নর জেনারেল মুহাম্মদ আলী জিন্নাহ ও ছাত্রসংঘ নেতা আব্দুল মালেকের ছবি প্রদর্শনের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের উপপরিচালক ফররুখ মাহমুদের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঢাবি কর্তৃপক্ষের এই অবস্থানের কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন জুলাই গণঅভ্যুত্থানকে ধারণ ও লালন করে। তবে ‘Dhaka University Order, 1973’ এবং সংবিধিবদ্ধ অধ্যাদেশ অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের যেকোনো সম্পত্তি তদারকি ও নিয়ন্ত্রণ সিন্ডিকেটের এখতিয়ারভুক্ত এবং ছাত্র সংসদের যেকোনো সিদ্ধান্ত উপাচার্যের নির্দেশনা সাপেক্ষে গ্রহণ করার বিধান রয়েছে। কিন্তু ডাকসু কর্তৃপক্ষের কোনো অনুমতি ছাড়া কলাভবন সংলগ্ন ভবনের পশ্চিম পাশে ও কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে ‘নির্ভীক জুলাই’ নামে স্মৃতিস্তম্ভ স্থাপন করেছে, যা বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী সম্পূর্ণ এখতিয়ারবহির্ভূত।

সংগ্রহশালায় জিন্নাহর ছবি প্রদর্শন প্রসঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, ডাকসু সংগ্রহশালায় ভাষা আন্দোলন ও বাংলাদেশের স্বাধীনতা ইতিহাসের সঙ্গে সাংঘর্ষিক ব্যক্তিদের ছবি প্রদর্শন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এই ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত বিধিবিধান অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া ডাকসুর পক্ষ থেকে অনুমোদন ছাড়া শিক্ষকদের মূল্যায়নের জন্য আলাদা ওয়েবসাইট চালু এবং শিক্ষকদের ব্যক্তিগত তথ্য প্রকাশের বিষয়টিকে আইন অনুযায়ী শাস্তিমূলক অপরাধ হিসেবে উল্লেখ করেছে ঢাবি প্রশাসন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষক মূল্যায়নের জন্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব অনুমোদিত নীতিমালা রয়েছে এবং তা বাস্তবায়নের পথে। অনুমোদনহীন আলাদা মূল্যায়ন ব্যবস্থা চালুর উদ্যোগ বিশ্ববিদ্যালয়ের সুনাম ক্ষুণ্ন করার শামিল। বিশ্ববিদ্যালয়ে কোনো ধরনের ‘দ্বৈত প্রশাসন’ বা সমান্তরাল কাঠামো প্রতিষ্ঠার সুযোগ নেই উল্লেখ করে প্রশাসন জানায়, ডাকসুর সব কার্যক্রম প্রশাসনিক কাঠামোর মধ্যে থেকেই পরিচালিত হতে হবে। প্রশাসনিক কর্তৃত্বকে পাশ কাটিয়ে কোনো উদ্যোগ নেওয়া হলে তা বরদাস্ত করা হবে না।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি প্রদর্শন: ঢাবির কঠোর ব্যবস্থা গ্রহণের ঘোষণা

সর্বশেষ হালনাগাদ : ১১:৩৫:৪২ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬