Dhaka ০৪:৩৮ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

আওয়ামী লীগই আগুন-সন্ত্রাসের মূল হোতা: সমাজকল্যাণ মন্ত্রী

  • সর্বশেষ হালনাগাদ : ১১:১৪:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
  • ৩৪ বার দেখা হয়েছে

আওয়ামী লীগকে উদ্দেশ্য করে সমাজকল্যাণ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এমপি বলেছেন, আগুন-সন্ত্রাস আপনাদের দ্বারাই সম্ভব। হোটেল সেরাটনের সামনে আপনারা যে সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটিয়েছেন, তা বাংলাদেশের মানুষ কখনোই ভুলবে না। তিনি অভিযোগ করেন, হোটেল সেরাটনের সামনে পাখির মতো গুলি করে মানুষ হত্যা করা হয়েছিল। মন্ত্রী হুঁশিয়ারি দেন, এমন কোনো কাজ করা উচিত নয়, যার ফলে জনগণ আপনাদের রাজনীতি করা বন্ধ করে দেয়।

মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের জাতীয় কবি নজরুল ইসলাম মিলনায়তনে ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডি-ম্যাব) প্রথম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সমাজকল্যাণ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এমপি তার প্রধান অতিথির বক্তব্যে বলেন, জনগণের স্বাস্থ্য নিশ্চিত করা প্রধানমন্ত্রী তারেক রহমানসহ বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার। স্বাস্থ্য খাতের সাথে জড়িত সকল মানুষের মধ্যে মানসিক উদ্দীপনা সৃষ্টি করতে না পারলে জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব হবে না। তিনি বলেন, জনগণের সুস্বাস্থ্য ও স্বাভাবিক জীবন-যাপন নিশ্চিত করা সরকারের অঙ্গীকার এবং এই অঙ্গীকার পূরণে সকলের সহযোগিতা প্রয়োজন।

মন্ত্রী আরও বলেন, স্বাস্থ্যকর্মীদের নিয়োগ বিধি ও দশম গ্রেডের সমস্যা দূর করার চেষ্টা করা হবে। প্রধানমন্ত্রী কোনো বৈষম্য পছন্দ করেন না, তাই যোগ্য দাবি পূরণ করা হবে। তিনি আশা প্রকাশ করেন, বিভিন্ন গ্রেডে ও বিভিন্ন পদে এক লক্ষ স্বাস্থ্যকর্মী এই বছরের মধ্যে নিয়োগ পাবেন। অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, দেশের সকল উপজেলায় ১৫১ শয্যা বিশিষ্ট উপজেলা কমপ্লেক্স তৈরি করা হবে। তিনি স্বাস্থ্যকর্মীদের উদ্দেশে বলেন, হামসহ বিভিন্ন রোগের বিষয়ে জনগণকে সচেতন করতে হবে, কারণ তারা জনগণের সবচেয়ে কাছের স্বাস্থ্যকর্মী।

টাঙ্গাইল ১ আসনের এমপি ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এডভোকেট আব্দুস সালাম পিন্টু তার বক্তব্যে ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডি-ম্যাব) এক বছর পূর্তিতে শুভেচ্ছা জানান এবং এর কার্যক্রমের প্রশংসা করেন।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

আওয়ামী লীগই আগুন-সন্ত্রাসের মূল হোতা: সমাজকল্যাণ মন্ত্রী

সর্বশেষ হালনাগাদ : ১১:১৪:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬