Dhaka ০৪:৩৪ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

কর্মক্ষেত্রে প্রতি পাঁচজনে একজন মানসিক সমস্যায় ভুগছেন: গবেষণা প্রতিবেদন

  • সর্বশেষ হালনাগাদ : ১০:৫৪:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
  • ২৩ বার দেখা হয়েছে

কর্মক্ষেত্রে প্রতি পাঁচজন কর্মীর মধ্যে অন্তত একজন মানসিক স্বাস্থ্য সংকটে ভুগছেন বলে এক গবেষণা প্রতিবেদনে উঠে এসেছে। গুরুতর মানসিক সমস্যার কারণে প্রায় ৮০ শতাংশ মানুষ তাদের কর্মসংস্থান হারাচ্ছেন। এসব ব্যক্তিরা সাধারণত কাজে অনুপস্থিতি, মনোযোগের অভাব, সিদ্ধান্তহীনতা এবং স্মৃতিভ্রমের মতো জটিলতায় ভোগেন। ওয়ার্ল্ড ফেডারেশন ফর মেন্টাল হেলথের এক গবেষণায় এই উদ্বেগজনক তথ্য জানানো হয়েছে।

মঙ্গলবার রাজধানীর খাস ফুডের প্রধান কার্যালয়ে আঁচল ফাউন্ডেশনের আয়োজনে ‘টেকসই কর্মদক্ষতার জন্য সেল্ফ কেয়ার’ শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালায় এই প্রতিবেদনটি উপস্থাপন করা হয়। প্রতিবেদনে উল্লেখ করা হয়, বিশ্বায়ন ও তীব্র প্রতিযোগিতামূলক বাজার ব্যবস্থায় কাজের চাপ বাড়ায় কর্মীরা বিষণ্ণতাসহ নানা মানসিক ব্যাধিতে আক্রান্ত হচ্ছেন। অতিরিক্ত পরিশ্রম, স্বল্প বেতন, ছাঁটাই আতঙ্ক এবং সহকর্মীদের অসহযোগিতাকে এই পরিস্থিতির জন্য দায়ী করা হয়েছে।

গবেষণার তথ্যমতে, কেবল বিষণ্ণতার কারণেই ১০ শতাংশ কর্মী তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারেন না। এতে একজন কর্মীর বছরে গড়ে ৩৬টি কর্মদিবস নষ্ট হয়। কর্মশালায় মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. সায়েদুর রহমান সাইদ কর্মীদের আত্মযত্ন ও মানসিক সুস্থতা বজায় রাখার বিষয়ে বিভিন্ন ব্যবহারিক দিকনির্দেশনা প্রদান করেন। কর্মকর্তাদের মানসিক সুস্বাস্থ্য নিশ্চিত করা প্রতিষ্ঠানের কর্মপরিবেশ ও উৎপাদনশীলতা বৃদ্ধিতে সহায়ক বলে সভায় অভিমত ব্যক্ত করা হয়।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

কর্মক্ষেত্রে প্রতি পাঁচজনে একজন মানসিক সমস্যায় ভুগছেন: গবেষণা প্রতিবেদন

সর্বশেষ হালনাগাদ : ১০:৫৪:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬