Dhaka ০৪:৩৬ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশ রেলওয়ের চারটি পদে অপেক্ষমাণ তালিকার চূড়ান্ত ফল প্রকাশ

  • সর্বশেষ হালনাগাদ : ১১:২৮:২৭ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
  • ২০ বার দেখা হয়েছে

বাংলাদেশ রেলওয়ের চারটি ভিন্ন পদের অপেক্ষমাণ তালিকার প্রথম ধাপ থেকে ৫৭ জন প্রার্থীর চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ট্রেন এক্সামিনার, ট্রেন কন্ট্রোলার, ট্রাফিক অ্যাপ্রেন্টিস এবং ট্রেড অ্যাপ্রেন্টিস পদে যোগ্য প্রার্থীদের চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়েছে।

বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালকের কার্যালয়ের উন্নয়ন-ট্রাফিক বিভাগ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ জানুয়ারি অনুষ্ঠিত নিয়োগ পরীক্ষার ফলাফলের ভিত্তিতে এবং প্রচলিত বিধিমালা অনুসরণ করে মেধার ভিত্তিতে এই অপেক্ষমাণ তালিকা প্রস্তুত করা হয়েছে।

ঘোষিত ফল অনুযায়ী, নির্বাচিত ৫৭ জনের মধ্যে ট্রেন এক্সামিনার পদে ৯ জন, ট্রেন কন্ট্রোলার পদে ১১ জন, ট্রাফিক অ্যাপ্রেন্টিস পদে ৪ জন এবং ট্রেড অ্যাপ্রেন্টিস পদে ৩৩ জন প্রার্থী স্থান পেয়েছেন।

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, নির্বাচিত প্রার্থীদের নিয়োগপত্র দেওয়ার পূর্বে তাদের শিক্ষাগত যোগ্যতার মূল সনদসহ অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র নিবিড়ভাবে যাচাই-বাছাই করা হবে। কাগজপত্র সঠিক পাওয়ার পরই কেবল চূড়ান্ত নিয়োগপত্র দেওয়া হবে।

বিজ্ঞপ্তিতে আরও সতর্ক করে বলা হয়েছে, কোনো প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা না থাকলে, ভুল বা অসত্য তথ্য দিলে কিংবা কোনো ধরনের জাল সনদ জমা দিলে তার প্রার্থিতা তাৎক্ষণিকভাবে বাতিল করা হবে। এমনকি চাকরিতে যোগদানের পরও যদি এ ধরনের অসত্য তথ্য প্রমাণিত হয়, তবে চাকরিচ্যুতিসহ কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

রেলওয়ের অফিশিয়াল ওয়েবসাইটে এই চূড়ান্ত ফলাফল পাওয়া যাচ্ছে। পাশাপাশি নির্বাচিত প্রার্থীদের ব্যক্তিগত মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমেও বিষয়টি জানিয়ে দেওয়া হচ্ছে।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ রেলওয়ের চারটি পদে অপেক্ষমাণ তালিকার চূড়ান্ত ফল প্রকাশ

সর্বশেষ হালনাগাদ : ১১:২৮:২৭ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬