Dhaka ০৪:৩৮ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

সাত মাসে দেশের বাজারে জ্বালানি তেলের দাম লিটারে কত বাড়ল

  • সর্বশেষ হালনাগাদ : ০৬:১৯:৪৮ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
  • ৩৪ বার দেখা হয়েছে

দেশের বাজারে আবারও সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়িয়েছে সরকার। প্রজ্ঞাপন অনুযায়ী ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের দাম প্রতি লিটারে ২০ টাকা করে বাড়ানো হয়েছে। রোববার রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় থেকে জারিকৃত প্রজ্ঞাপনের মাধ্যমে এই দাম বৃদ্ধির ঘোষণা দেওয়া হয়, যা ওই দিন রাত থেকেই কার্যকর হয়েছে।

বর্তমান সরকারের গত সাত মাসের মেয়াদে এ নিয়ে তিন দফায় জ্বালানি তেলের দাম বাড়ানো হলো। এই সময়ে গড়ে প্রতি লিটারে দাম বেড়েছে প্রায় ৪০ টাকা। এর আগে বিগত সরকারের মেয়াদে দীর্ঘ সময় জ্বালানি ও বিদ্যুতের দাম অপরিবর্তিত রাখা হয়েছিল।

নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী, প্রতি লিটার ডিজেল ১১৫ টাকার পরিবর্তে ১৩৫ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া পেট্রোল প্রতি লিটার ১৪০ টাকা থেকে বাড়িয়ে ১৬০ টাকা এবং অকটেন ১৪৫ টাকা থেকে বাড়িয়ে ১৬৫ টাকা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি কেরোসিনের নতুন দাম প্রতি লিটার ১৫৫ টাকা করা হয়েছে, যা আগে ছিল ১৩৫ টাকা।

এর আগে চলতি বছরের এপ্রিলে ডিজেলের দাম বাড়িয়ে ১১৫ টাকা করা হয়েছিল। একই সঙ্গে অকটেন, পেট্রোল ও কেরোসিনের দামও বাড়ানো হয়েছিল। পরবর্তীতে মে মাসের শেষ দিকেও জ্বালানি তেল ও জেট ফুয়েলের দাম বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল।

জ্বালানি তেল ও তরলীকৃত গ্যাস আমদানিতে সরকারের বিপুল পরিমাণ ভর্তুকি দিতে হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। আন্তর্জাতিক বাজারের সাথে সামঞ্জস্য রাখা এবং জনস্বার্থ বজায় রাখতে গিয়ে এই খাতগুলোতে বড় অংকের অর্থ বরাদ্দ রাখতে হচ্ছে সরকারের পক্ষ থেকে।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

সাত মাসে দেশের বাজারে জ্বালানি তেলের দাম লিটারে কত বাড়ল

সর্বশেষ হালনাগাদ : ০৬:১৯:৪৮ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬