Dhaka ০৭:১৫ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ: ইউনিয়ন পরিষদগুলোকে ১১৯ কোটি টাকা বিশেষ বরাদ্দ

  • সর্বশেষ হালনাগাদ : ০৩:২২:৪৮ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
  • ২৩ বার দেখা হয়েছে

দেশের ইউনিয়ন পরিষদগুলোকে জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহের উপযোগী প্রকল্প গ্রহণের জন্য মোট ১১৯ কোটি ৫৬ লাখ টাকা এককালীন বিশেষ বরাদ্দ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। ২০২৬-২৭ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় এই অর্থ ছাড় করা হয়েছে।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের ইউনিয়ন পরিষদ-২ শাখা থেকে সম্প্রতি এ সংক্রান্ত সরকারি আদেশ জারি করা হয়েছে। আদেশে স্বাক্ষর করেছেন শাখার উপসচিব বিষ্ণুপদ পাল। নির্দেশনায় বলা হয়েছে, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা ট্রেজারি রুলস (টিআর) ফরম-৩২ অনুযায়ী বিল প্রস্তুত করে উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিস্বাক্ষরসহ উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয়ে জমা দেবেন।

পুরো প্রক্রিয়াটি স্বচ্ছ রাখতে উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়ন-ব্যয়ন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন। জেলা ও উপজেলা হিসাবরক্ষণ কার্যালয় থেকে অ্যাকাউন্ট পে-চেক বা অ্যাডভাইসের মাধ্যমে সোনালী ব্যাংকে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের অ্যাকাউন্টে অর্থ স্থানান্তর করা হবে।

মন্ত্রণালয়ের স্পষ্ট নির্দেশনা অনুযায়ী, এই অর্থ শুধুমাত্র নির্ধারিত প্রকল্পেই ব্যয় করতে হবে। এ ক্ষেত্রে ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তা ব্যবহার নির্দেশিকা, ২০২১ এবং পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০২৫ কঠোরভাবে অনুসরণ করতে বলা হয়েছে। আগামী ৩০ জুন ২০২৭ তারিখের মধ্যে অব্যয়িত অর্থ সরকারি কোষাগারে ফেরত দেওয়ার বাধ্যবাধকতা রাখা হয়েছে এবং কোনো ধরনের অনিয়ম হলে দায়ভার সংশ্লিষ্ট আয়ন-ব্যয়ন কর্মকর্তাকে বহন করতে হবে।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ: ইউনিয়ন পরিষদগুলোকে ১১৯ কোটি টাকা বিশেষ বরাদ্দ

সর্বশেষ হালনাগাদ : ০৩:২২:৪৮ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬