Dhaka ০১:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
যুবকদের বিনামূল্যে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রশিক্ষণ দেবে সরকার অনলাইন নিউজ পোর্টালের মান বজায় রাখা জরুরি : তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ-তুরস্ক কৌশলগত সম্পর্ক নতুন উচ্চতায় নিতে ঢাকা ও আঙ্কারার অঙ্গীকার ককটেল ফুটিয়ে খুনি হাসিনাকে আর কখনো দেশে ফেরানো যাবে না: আমানউল্লাহ আমান কার্যক্রম নিষিদ্ধের পাশাপাশি আওয়ামী লীগের প্রচারণাও নিষিদ্ধ: তথ্য প্রতিমন্ত্রী সাজার বিরুদ্ধে আপিল না করায় দেশে ফিরলেই হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর মানহীন বিশ্ববিদ্যালয় উচ্চ ডিগ্রিধারী বেকার তৈরি করেছে: রাষ্ট্রপতি ধর্মমন্ত্রীর উপস্থিতিতে সৌদিতে হজ চুক্তি স্বাক্ষরিত, কোটা বাড়াল ৫ হাজার আজ ঐতিহাসিক শহীদ নূর হোসেন দিবস জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

ক্যাসেট শুনে শুনেই পুরো কোরআন মুখস্থ করলেন নিরক্ষর বৃদ্ধা মরিয়ম

  • সর্বশেষ হালনাগাদ : ১০:২৭:৪২ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
  • ১৫ বার দেখা হয়েছে

অদম্য ইচ্ছাশক্তি ও পবিত্র কোরআনের প্রতি গভীর অনুরাগের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন ইয়েমেনের এক বৃদ্ধা। কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকা এবং পড়তে বা লিখতে না জানা সত্ত্বেও শুধুমাত্র শুনে শুনে পুরো কোরআন হিফজ সম্পন্ন করেছেন তিনি। তায়েজ প্রদেশের জাবাল সাবরের পাহাড়ি এলাকার বাসিন্দা ৮২ বছর বয়সী হাজ্জা মরিয়ম আল-রুমাইমাহ প্রায় এক দশকের নিরবচ্ছিন্ন সাধনায় এই বিরল সাফল্য অর্জন করেন।

গ্রামীণ প্রতিকূল পরিবেশে বেড়ে ওঠায় মরিয়মের কখনো বিদ্যালয়ে যাওয়ার সুযোগ হয়নি। জীবনের সিংহভাগ সময় কেটেছে সংসার পরিচালনা ও কৃষিকাজে। তবে বয়সের ভারে ন্যূয়ে পড়ার আগেই ষাটের কোঠায় এসে কোরআন হিফজের স্বপ্ন দেখতে শুরু করেন তিনি। ২০০৬ সালে তার ছেলে শেখ মুখতার আল-রুমাইমাহ গ্রামে একটি কোরআন শিক্ষাকেন্দ্র গড়ে তুললে তার সেই লালিত স্বপ্ন বাস্তবায়নের সুযোগ তৈরি হয়।

কোরআন আয়ত্ত করতে মরিয়ম এক কঠোর রুটিন অনুসরণ করতেন। বিকেলে স্থানীয় এক নারী শিক্ষকের কাছ থেকে নতুন আয়াত শুনে মুখস্থ করতেন এবং সন্ধ্যায় ঘরে ফিরে ক্যাসেট প্লেয়ারে তা বারবার বাজিয়ে আত্মস্থ করতেন। বিশেষ করে ক্বারি শেখ ফারিস আব্বাদের তিলাওয়াত ছিল তার নিয়মিত সঙ্গী। একটি ক্যাসেট মুখস্থ হলে পরিবারের সদস্যরা পরবর্তী ক্যাসেট সংগ্রহ করে দিতেন। এমনকি ফজরের আগের সময়টুকুও তিনি ব্যয় করতেন মুখস্থ পড়া ঝালাই করতে।

টানা দশ বছর অনুশীলনের পর ২০১৬ সালে মরিয়ম পুরো কোরআন মুখস্থ সম্পন্ন করেন। দীর্ঘ এই যাত্রায় ইয়েমেনের যুদ্ধ পরিস্থিতি, সংঘাত, বিদ্যুৎ সংকট বা বার্ধক্যজনিত শারীরিক সমস্যা—কোনো কিছুই তার সংকল্পে চিড় ধরাতে পারেনি। বরং সংকটময় সময়ে কোরআনের সান্নিধ্যই ছিল তার আত্মিক শক্তির উৎস।

২১ জন নাতি-নাতনির দাদি মরিয়ম আল-রুমাইমাহ প্রমাণ করেছেন, দৃঢ় মানসিক শক্তি ও ঐকান্তিক ইচ্ছা থাকলে নিরক্ষরতা কিংবা বয়স কোনো বড় বাধা হতে পারে না।

জনপ্রিয়

অপরাধ দমনে মোহাম্মদপুরে আধুনিক ক্যামেরা চালু

ক্যাসেট শুনে শুনেই পুরো কোরআন মুখস্থ করলেন নিরক্ষর বৃদ্ধা মরিয়ম

সর্বশেষ হালনাগাদ : ১০:২৭:৪২ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬