Dhaka ০৪:২৬ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

যে সতর্কবার্তা দিলেন কাবার ইমাম

  • সর্বশেষ হালনাগাদ : ০২:২৮:৫১ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
  • ৩০ বার দেখা হয়েছে

ঘুমের মধ্যে দেখা স্বপ্ন ও দুঃস্বপ্নের ব্যাখ্যা নিয়ে অনেকের মধ্যেই উদ্বেগ কাজ করে। এ কারণে অনেকে স্বপ্নের অর্থ জানতে গণক ও জ্যোতিষীদের দ্বারস্থ হন। তবে এ বিষয়ে সতর্ক করেছেন মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়খ সালেহ বিন হুমাইদ।ইসলামিক কোর্স করুন

শুক্রবার (১৪ আগস্ট) জুমার খুতবায় স্বপ্নের ব্যাখ্যার জন্য গণক ও জ্যোতিষীদের শরণাপন্ন না হওয়ার পরামর্শ দেন তিনি।

শায়খ সালেহ বিন হুমাইদ বলেন, সত্য স্বপ্ন বা রুয়া মানুষের জন্য সুসংবাদ বয়ে আনতে পারে। তবে কোনো স্বপ্নের ওপর ভিত্তি করে ইসলামের কোনো বিধান নির্ধারণ করা যায় না।

তিনি স্বপ্নকে তিন ভাগে ভাগ করেন। প্রথমটি হলো, আল্লাহর পক্ষ থেকে আসা সত্য স্বপ্ন। দ্বিতীয়টি হলো, শয়তানের পক্ষ থেকে আসা এমন স্বপ্ন যা মানুষকে কষ্ট ও উদ্বেগে ফেলে। এমন উদ্বেগজনক ও দুঃস্বপ্ন অন্যের কাছে প্রকাশ না করার নির্দেশনা দেওয়া হয়েছে হাদিসে। স্বপ্নের তৃতীয় প্রকারটি হলো, মানুষের দৈনন্দিন চিন্তা-ভাবনার প্রতিফলন।মনস্তাত্ত্বিক পরামর্শ নিন

ইমাম সালেহ বিন হুমাইদ বলেন, স্বপ্নের ব্যাখ্যার জন্য যথাযথ ধর্মীয় জ্ঞান প্রয়োজন। তাই এ বিষয়ে অসতর্কভাবে বা যথাযথ জ্ঞান ছাড়া কোনো সিদ্ধান্তে পৌঁছানো উচিত নয়।

একইদিনে মদিনার মসজিদে নববীতে জুমার খুতবা দিয়েছেন ইমাম ও খতিব শায়খ খালিদ আল-মুহান্না। তিনি বলেছেন, লজ্জাশীলতা নবীদের অন্যতম বৈশিষ্ট্য এবং ঈমানের মৌলিক একটি শাখা। লজ্জা মানুষকে প্রশংসনীয় কাজ করতে উৎসাহিত করে এবং অন্যায় থেকে বিরত থাকতে অনুপ্রাণিত করে।

তিনি বলেন, আল্লাহর কাছে জবাবদিহির অনুভূতি ও তার প্রতি আনুগত্য থেকেই লজ্জাশীলতার সৃষ্টি হয়। এটি মানুষের স্বভাবজাত বৈশিষ্ট্য হতে পারে, আবার আত্মসংযম ও সাধনার মাধ্যমেও অর্জন করা যায়। নৈতিক উৎকর্ষ ও আধ্যাত্মিক প্রাণবন্ততার গুরুত্বপূর্ণ প্রকাশ হিসেবে লজ্জাশীলতা মানুষের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

যে সতর্কবার্তা দিলেন কাবার ইমাম

সর্বশেষ হালনাগাদ : ০২:২৮:৫১ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬