Dhaka ০৩:৩০ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

সাভার ও আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ: অর্ধশত কারখানায় ছুটি, গাড়িতে আগুন ও টিয়ার শেল নিক্ষেপ

  • সর্বশেষ হালনাগাদ : ০৮:২৪:৩৪ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
  • ৬ বার দেখা হয়েছে

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে শ্রমিকদের বিক্ষোভ অব্যাহত রয়েছে। সোমবার সকালে নরসিংহপুর এলাকায় শ্রমিকেরা কর্মবিরতি ও বিক্ষোভ শুরু করলে আশপাশের বেশ কয়েকটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে এবং উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে শিল্প পুলিশের এক সহকারী পুলিশ সুপারসহ বেশ কয়েকজন আহত হন।

এ ছাড়া বেলা সোয়া ১১টার দিকে একটি ফিলিং স্টেশনে গ্যাস নেওয়ার সময় হা-মীম গ্রুপের একটি কাভার্ড ভ্যানে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। ঢাকা-আরিচা মহাসড়কসহ বিভিন্ন পয়েন্টে শ্রমিকেরা বিক্ষোভ মিছিল করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বর্তমানে শিল্পাঞ্চলজুড়ে অতিরিক্ত পুলিশ ও এপিবিএন সদস্য মোতায়েন করা হয়েছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

সাভার ও আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ: অর্ধশত কারখানায় ছুটি, গাড়িতে আগুন ও টিয়ার শেল নিক্ষেপ

সর্বশেষ হালনাগাদ : ০৮:২৪:৩৪ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬