Dhaka ০১:৫২ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

কমলগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত

  • সর্বশেষ হালনাগাদ : ০৮:১৯:৩২ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
  • ২ বার দেখা হয়েছে

মৌলভীবাজারের কমলগঞ্জে জমি বিক্রি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের লাঠিসোটা ও দেশীয় অস্ত্রের আঘাতে জাহাঙ্গীর আলম (২৯) নামের এক যুবক নিহত হয়েছেন। এই মর্মান্তিক ঘটনায় নিহতের বড় ভাই জহিরুল ইসলাম জসিমও গুরুতর আহত হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রোববার বিকেলে কমলগঞ্জ পৌরসভার বড়গাছ গ্রামে এই রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একটি জমি বিক্রিকে কেন্দ্র করে স্থানীয় কয়েক ব্যক্তির সঙ্গে বিরোধের সূত্রপাত হয়। ঘটনার দিন কথা কাটাকাটির একপর্যায়ে প্রতিপক্ষরা জহিরুলের ওপর হামলা চালায়। ভাইকে বাঁচাতে জাহাঙ্গীর এগিয়ে গেলে তাঁকেও এলোপাতাড়ি কুপিয়ে ও মাথায় আঘাত করে গুরুতর জখম করা হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাতে জাহাঙ্গীরের মৃত্যু হয়। পুলিশ এই হত্যাকাлে জড়িত সন্দেহে ময়নুল হক নামের এক যুবককে আটক করেছে এবং পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

জনপ্রিয়

পোশাক খাতের শ্রমিক আন্দোলনে নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার প্রমাণ মিলল

কমলগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত

সর্বশেষ হালনাগাদ : ০৮:১৯:৩২ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬