Dhaka ০১:৫৮ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

পঞ্চগড়ে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত, আহত ৩

  • সর্বশেষ হালনাগাদ : ০৮:১১:৫৮ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
  • ২ বার দেখা হয়েছে

পঞ্চগড়ের দেবীগঞ্জে দুটি মোটরসাইkelের মুখোমুখি সংঘর্ষে ইয়ানুর (২০) নামের এক যুবক নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে ১১টার দিকে দেবীগঞ্জ সদর ইউনিয়নের ধরধরা পুল এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত ইয়ানুর দেবীগঞ্জ সদর ইউনিয়নের পশ্চিম মুন্সীপাড়া এলাকার হাসেন আলীর ছেলে। আহতরা হলেন—বোদা উপজেলার সাতখামার এলাকার সজ্জাদ হোসেন (২৩) ও জীবন ইসলাম (৩৫) এবং দেবীগঞ্জ সদর ইউনিয়নের পশ্চিম মুন্সীপাড়া এলাকার সাব্বির হোসেন (১৭)।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ইয়ানুর ও তার ফুফাতো ভাই সাব্বির মোটরসাইকেলে করে দেবীঞ্জের দিকে যাচ্ছিলেন। অন্যদিকে জীবন ও সজ্জাদ দেবীগঞ্জ থেকে বসুনিয়ার হাটের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে ধরধরা পুল এলাকায় পৌঁছালে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়, এতে চার আরোহী গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য রংপুরে রেফার্ড করেন। রংপুরে নেওয়ার পথে ইয়ানুরের মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দেবীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) প্রবীর কুমার সরকার জানান, সড়ক দুর্ঘটনায় আহত চারজনকে রংপুরে রেফার্ড করা হয়েছিল। পথিমধ্যে ইয়ানুর নামের একজনের মৃত্যু হয়। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

জনপ্রিয়

মালদ্বীপের স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বাংলাদেশের হাইকমিশনারের সাক্ষাৎ, প্রবাসীদের কল্যাণ নিয়ে আলোচনা

পঞ্চগড়ে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত, আহত ৩

সর্বশেষ হালনাগাদ : ০৮:১১:৫৮ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬